‘হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও রফতানি করা হবে না, যদি…’, এবার চরম সতর্কবার্তা ইরানের

নয়াদিল্লি : হরমুজ প্রণালী (Strait of Hormuz) নিয়ে টানাপোড়েনের শেষ নেই। এবার সুর আরও চড়াল ইরান। আমেরিকা যদি তাদের বিরুদ্ধে “অর্থনৈতিক যুদ্ধ” অব্যাহত রাখে, তাহলে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের অন্যান্য এলাকা দিয়ে সব ধরনের তেল রফতানি তারা বন্ধ করে দিতে পারে বলে চরম সতর্কবার্তা দিল ইরান। ইরান ও তার বাণিজ্যিক পার্টনারদের উদ্দেশে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই এই সতর্কবার্তা দিয়েছেন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, রেজাই এক্স হ্যান্ডেলে লিখেছেন, “যদি অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকে, তবে হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরের কোনও স্থান-কোথাও থেকেই এক ফোঁটা তেলও রফতানি করা হবে না।”

 

Previous post

West Bengal Weather Forecast: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভয়াল থাবায় তীব্র গরম থেকে মুক্তি! ঝড়-জলে কাঁপবে ঝাড়গ্রাম টু বর্ধমান, এসে গেল আবহাওয়া দফতরের মেগা আপডেট

Next post

Kolkata Fire: প্রাণভয়ে বেরিয়ে যান সিকিউরিটি! কলকাতা এয়ারপোর্টের কাছে গাড়ির সার্ভিস সেন্টারে কীভাবে লাগল ভয়ঙ্কর আগুন?

Post Comment

You May Have Missed