​’বাচ্চার দুধ ফুটুক বা খিচুড়ি— রাস্তায় বেআইনি দখল বরদাস্ত নয়’, বিরোধীদের আক্রমণের জবাবে অগ্নিমিত্রা

Last Updated:

পার্ক স্ট্রিটে ফুটপাথ দখল ও শিশুদের নিয়ে স্টোভ জ্বালিয়ে রান্নার ঘটনা প্রসঙ্গে বিরোধীদের আক্রমণের পাল্টা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কী বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী?

কী বললেন অগ্নিমিত্রা?
কী বললেন অগ্নিমিত্রা?

দীপক শর্মা, পশ্চিম বর্ধমান, আসানসোল: পার্ক স্ট্রিটে ফুটপাথ দখল ও শিশুদের নিয়ে ঝুঁকিপূর্ণভাবে স্টোভ জ্বালিয়ে রান্নার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক থামার লক্ষণ নেই। ওই ঘটনার পর বহু মানুষ আক্রমণ করেছেন মন্ত্রী অগ্নিমিত্রাকে এবং বিরোধীরা ‘অমানবিক অগ্নিমিত্রা’ বলে রাজনৈতিক আক্রমণ করেছেন। রবিবার আসানসোলে এসে পাল্টা মুখ খুললেন বিজেপি রাজ্য সরকারের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Post Comment

You May Have Missed