বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ
সমীরণ পাল, বরানগর : বরানগরের অশোকগড়ে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা। তদন্তে নেমে মৃতার স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতার স্বামী ও শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় ধৃতদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয় এলাকায়। বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন ও বিজেপির কর্মীরা। আটক ২ জনের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান এলাকার বিজেপির মণ্ডল সহ-সভাপতিও। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
বরানগরে গৃহবধুর মৃত্যু ঘিরে ধুন্ধুমারকাণ্ড। স্থানীয় সূত্রে দাবি, এলাকায় বাসিন্দা মানস দাসের স্ত্রী আত্মহত্যা করেছেন, এই খবর পেয়ে ছুটে আসেন তাঁরা। গৃহবধূর শ্বশুরবাড়ির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। এরপর বাড়ি থেকে শাশুড়ি ও গৃহবধূর স্বামীকে আটক করে নিয়ে যাবার সময় এলাকার মানুষ তাঁদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় l পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। জানা গিয়েছে, রিয়া পাল, বছর ৩২- এর এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর শ্বশুরবাড়ি থেকে। এই রিয়া পালই মানস দাসের স্ত্রী। এই ঘটনা জানাজানি হতেই ছুটে আসেন এলাকাবাসী। মৃতার বর এবং শাশুড়িকে আটক করে নিয়ে যাওয়ার সময় তাদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী।
এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু’পক্ষের হাতাহাতি
স্থানীয়দের অভিযোগ, তাঁরা অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আচমকাই পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে তাঁদের উপর। এমনকী স্থানীয়রা বাধা দিলে তাঁদের কয়েকজন আটক করে নিয়ে যাওয়ার চেষ্টাও করে পুলিশ। সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশ আচমকাই লাঠিচার্জ করতে শুরু করে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। আপাতত ওই গৃহবধূর রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। তরুণী আত্মহত্যা করেছেন নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
কয়েকদিন আগেই রহস্যমৃত্যু হয়েছে এনআরএস- এর এক নার্সের
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু হয় গত ১৩ অগস্ট। হাসপাতালের শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, ওই স্টাফ নার্সের নাম রূপালি বর্মন। গাইনি বিল্ডিংয়ের শৌচাগার থেকে নার্সের দেহ উদ্ধার করা হয়। শৌচালয়ে দেহের পাশে পড়ে ছিল অপারেশনের আগে অচৈতন্য করার ওষুধ ফেন্টানিল, মিডাজোলামের ৩টে ভায়াল। নার্সের কনুইয়ের সন্ধিস্থলের শিরায় দেওয়া হয়েছিল ওষুধ, অনুমান চিকিৎসকদের।
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
Post Comment