‘অপারেশন সিঁদুরে দেশীয় অস্ত্রেই সাফল্য’, বড় দাবি রাজনাথের
পশ্চিমবঙ্গে শিল্প ও প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে বড় বিনিয়োগের বার্তা দিল কেন্দ্র। হাওড়ার টিম্বার পন্ড শিপবিল্ডিং ফেসিলিটি এবং দামোদর শিপবিল্ডিং ফেসিলিটির সূচনা ও ভূমিপূজার পাশাপাশি রায়চক শিপইয়ার্ডের ভূমিপূজার সূচনা হল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধরে। একইসঙ্গে রাজ্যে প্রায় ৩,৪০০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমিপূজা ও শিলান্যাস করা হয়েছে। দেশীয় অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন রাজনাথ সিং। সাম্প্রতিক আন্তর্জাতিক সংঘাত এবং ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভারতের দেশীয় অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে।
Post Comment