5 New Project in Bengal: আজ বাংলায় ৩৪০০ কোটির ৫ বড় প্রকল্পের উদ্বোধন, তৈরি হবে চাকরির সুযোগ—কী কী প্রকল্প?

Last Updated:

কলকাতা ও বাংলায় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদনে ৩৪০০ কোটির পাঁচ প্রকল্পের সূচনা হতে চলেছে, তৈরি হবে নতুন পরিকাঠামো ও কর্মসংস্থানের সুযোগ। রায়চক, টিম্বার পন্ড, দামোদর ফ্যাসিলিটি ও ইশাপুরে নতুন প্রকল্পে বাড়বে যুদ্ধজাহাজ, বাণিজ্যিক জাহাজ ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সক্ষমতা।

বাংলায় ৫ প্রকল্পে বাড়বে কর্মসংস্থান ( Image: AI Generated images)
বাংলায় ৫ প্রকল্পে বাড়বে কর্মসংস্থান ( Image: AI Generated images)

কলকাতাঃ কলকাতা ও বাংলার প্রতিরক্ষা এবং জাহাজ নির্মাণ শিল্পে বড়সড় সম্প্রসারণ হতে চলেছে। কলকাতার GRSE ভবনে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে এই প্রকল্পগুলির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক আধিকারিক এবং GRSE ও Yantra India Limited-এর শীর্ষ কর্তাদের।

Post Comment

You May Have Missed