বঙ্গোপসাগরে নিম্নচাপ, কলকাতা থেকে জেলায় জেলায় ভারী বৃষ্টি! মৎস্যজীবীদের বড় সতর্কতা

Last Updated:

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের গতিপথ এবং শক্তির উপর আগামী কয়েক দিনে বৃষ্টির পরিস্থিতি আরও নির্ভর করবে।

কলকাতা থেকে জেলায় জেলায় ভারী বৃষ্টি
কলকাতা থেকে জেলায় জেলায় ভারী বৃষ্টি

কলকাতা: উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ভারত-বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি রবিবার সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Post Comment

You May Have Missed