যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে

ভুবনেশ্বর: সিঙ্গাপুর যাওয়ার সময় বঙ্গোপসাগরে ডুবে গেল আস্ত জাহাজ। জাহাজে ২৪ জন কর্মী ছিলেন। সব সুদ্ধ জলের নীচে তলিয়ে গেল জাহাজটি। পারাদ্বীপ বন্দর থেকে রওনা দিয়েছিল। উপকূল থেকে ২৪০ নটিক্যাল মাইল দূরে আচমকাই পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠে। গোটা জাহাজটি ডুবে যায় বঙ্গোপসাগরে। জাহাজের ২৪ জন কর্মীর মধ্যে ২০ জন চিনের নাগরিক ছিলেন। তিন জন ছিলেন মায়ানমারের, একজন বাংলাদেশের। রাত ১টা বেজে ৩০ মিনিট পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দু’জনকে উদ্ধার করা গিয়েছে লাইফ ব়্যাফ্টের সাহায্যে। (Ship Sinks Off Odisha Coast)

২০ অগাস্ট রাত ১০.৩০টা নাগাদ জাহাজটি ওড়িশা উপকূল ছাড়ে। পারাদ্বীপ থেকে সিঙ্গাপুর যাচ্ছিল পানামার পতাকা লাগানো ‘MV Ocean-Winner’ জাহাজটি। জাহাজটিতে প্রায় ১৭০০ টন লৌহ আকরিক বোঝাই ছিল বলে জানা যাচ্ছি। ওড়িশা থেকেই লৌহ আকরিক বোঝাই করা হয়েছিল।  সব সুদ্ধ মাঝ সমুদ্রে ডুবে গেল জাহাজটি। (Panama Flagged Ship Sinks)

আরও পড়ুন: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে

শ্রী বিজয়পুরমে মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, শনিবার রাত ১১টা বেজে ৪৮ মিনিটে তাদের কাছে খবর এসে পৌঁছয়। জাহাজটির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকার্যে সহযোগিতা চেয়ে বার্তা পাঠায় Victory Star Group Co Ltd, তারাই জাহাজটি পরিচালনা করছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং নৌসেনার যৌথ উদ্যোগে উদ্ধারকার্য শুরু হয়েছে বলে খবর। উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘Varad’ এবং ‘Anmol’কে উদ্ধারকার্য চালাতে পাঠানো হয়ে। শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আর একটি জাহাজ রওনা দিয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা

এক সিনিয়র আইপিএস অফিসার সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, “কতজন জাহাজ কর্মীকে উদ্ধার করা গিয়েছে, তা নিয়ে নিশ্চিত নই আমরা।” কাছেপিঠে থাকা অন্য জাহাজগুলিকেও সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। উদ্ধারকার্যে প্রথম লক্ষ্য হল জডাহাজের কর্মীদের উদ্ধার করা। তাঁরা কী অবস্থায় আছেন দেখা। জোরকদমে সেই কাজ শুরু হয়েছে।

তবে কী করে এই দুর্ঘটনা ঘটল, কী ভাবে উল্টে গেল জাহাজটি, এখনও পর্যন্ত পরিষ্কার নয়।

 



Previous post

‘লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত করেছে…’, অন্নপূর্ণা যোজনায় ‘এঁরা’ পাবেন অগ্রাধিকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Next post

Anganwadi Food Scam | কাগজে পুষ্টি, বাস্তবে পাতলা ডাল! অঙ্গনওয়াড়ির খাবার নিয়ে CAG রিপোর্টে প্রশ্ন

Post Comment

You May Have Missed