Health Minister: চিকিৎসক সঙ্কট এবার অতীত, কোন ফর্মুলায় বদলে যাবে হাসপাতালের পরিষেবা? মোড় ঘোরাতে স্বাস্থ্যমন্ত্রীর নয়া ‘প্ল্যান’

Last Updated:

Health Minister: কাটোয়া মহকুমা হাসপাতালে আল্ট্রাসনোগ্রাফি, সার্জারি ও প্যাথলজিতে চিকিৎসকের ঘাটতি মেটাতে নয়া পদক্ষেপ। স্থানীয় বেসরকারি চিকিৎসকদের যুক্ত করে পরিষেবা দ্রুত স্বাচ্ছন্দ্যময় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনে গিয়ে চিকিৎসার উন্নতি করতে আলোচনা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর।

কাটোয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী
কাটোয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবাকে আরও শক্তিশালী করতে এবার ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগের উপর জোর দিলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শ্বারদ্বত মুখোপাধ্যায়। শনিবার সকালে হাসপাতাল পরিদর্শনে এসে চিকিৎসক, নার্সিং স্টাফ এবং বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নিয়ে সুপারিনটেনডেন্টের সঙ্গে বিস্তারিত পর্যালোচনা করেন তিনি। দ্রুত পরিষেবা স্বাভাবিক রাখতে স্থানীয়ভাবে কর্মরত চিকিৎসকদের হাসপাতালের সঙ্গে যুক্ত করার উদ্যোগের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে বর্তমানে পেডিয়াট্রিক্স, রেডিও ডায়াগনসিস এবং সার্জারি বিভাগে চিকিৎসকের ঘাটতি রয়েছে। দীর্ঘমেয়াদি নিয়োগ প্রক্রিয়ায় সময় লাগতে পারে, তাই আপাতত দ্রুত পরিষেবা বাড়াতে বেসরকারি ক্ষেত্রে কর্মরত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Post Comment

You May Have Missed