Independence Day: উরি হামলায় দেশের জন্য প্রাণ দিয়েছিল ছেলে, স্বাধীনতা দিবসে শহিদের বাড়িতে শোভা পাচ্ছে তিরঙ্গা! পাড়া-প্রতিবেশীর চোখে জল
Last Updated:
Independence Day: স্বাধীনতা দিবস এলেই এক বুক গর্ব ও বেদনায় ভেসে ওঠে গঙ্গাসাগরের শ্রীধাম এলাকা। ২০১৬ সালে উরি হামলায় দেশের জন্য আত্মবলিদান দেওয়া বীর সৈনিক বিশ্বজিৎ ঘড়াইয়ের স্মৃতিতে আজও শ্রদ্ধায় নত গোটা গ্রাম। স্বাধীনতা দিবসের আগে শহিদের বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে জাতীয় পতাকা।
সাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: স্বাধীনতা দিবস এলেই সাগরে জাতীয় পতাকার আবেগে ভাসে শহিদের বাড়ি। পাড়া, প্রতিবেশী থেকে স্থানীয় বাসিন্দা সকলেই শ্রদ্ধা জানান গ্রামের শহিদ যুবককে। শহীদ বিশ্বজিৎ ঘড়াইয়ের বাড়ি সেসময় হয়ে ওঠে কোলাহলমুখর। ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরের উরিতে পাকিস্তানি জঙ্গি হামলায় দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন বীর সৈনিক বিশ্বজিৎ ঘড়াই।
Post Comment