Suvendhu Adhikari: ওয়াটগঞ্জ থানায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, টের পাননি পুলিশের শীর্ষ কর্তারাও! সারপ্রাইজ ভিজিট শুভেন্দুর

Suvendhu Adhikari: ওয়াটগঞ্জ থানায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, টের পাননি পুলিশের শীর্ষ কর্তারাও! সারপ্রাইজ ভিজিট শুভেন্দুর

Last Updated:

পুলিশের শীর্ষ কর্তাদের না জানিয়ে ওয়াটগঞ্জ থানায় সারপ্রাইজ ভিজিট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহিলা হেল্প ডেস্ক, এফআইআর প্রক্রিয়া, অগ্নি নির্বাপক ব্যবস্থা ও থানার কাজকর্ম সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।

ওয়াটগঞ্জ থানায় মুখ্যমন্ত্রী
ওয়াটগঞ্জ থানায় মুখ্যমন্ত্রী

কলকাতাঃ ওয়াটগঞ্জ থানায় হঠাৎ সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের শীর্ষ কর্তাদের আগে থেকে কিছু না জানিয়েই তিনি থানায় পৌঁছন। থানায় পৌঁছেই মহিলা হেল্প ডেস্কে যান মুখ্যমন্ত্রী। মহিলা হেল্প ডেস্ক কীভাবে কাজ করছে, সে সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের কাছ থেকে বিস্তারিত জানেন। পাশাপাশি, মহিলা হেল্প ডেস্কের রেজিস্টারও খতিয়ে দেখেন তিনি।

ওয়াটগঞ্জ থানাতেই থাকা ওয়াটগঞ্জ মহিলা থানার কাজকর্ম সম্পর্কেও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। থানায় থাকা অগ্নি নির্বাপক ব্যবস্থা কার্যকর রয়েছে কি না এবং সেগুলির এক্সপায়ারি ডেট নিয়মিত দেখা হয় কি না, সে বিষয়েও জানতে চান। পরে তিনি নিজেও সরেজমিনে সেই ব্যবস্থা পরীক্ষা করে দেখেন।

এছাড়া থানায় পুলিশকর্মীরা কীভাবে কাজ করছেন, কীভাবে এফআইআর নেওয়া হয়, ডিউটি অফিসার কী দায়িত্ব পালন করছেন, থানায় মোট কতজন পুলিশকর্মী রয়েছেন এবং রাউন্ডে কতজন রয়েছেন—এসব বিষয়েও দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীদের কাছ থেকে তথ্য নেন মুখ্যমন্ত্রী। প্রায় ১৫ মিনিট ধরে ওয়াটগঞ্জ থানায় এই সারপ্রাইজ ভিজিট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিস্তারিত আসছে…

বাংলা খবর/ খবর/কলকাতা/

Suvendhu Adhikari: ওয়াটগঞ্জ থানায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, টের পাননি পুলিশের শীর্ষ কর্তারাও! সারপ্রাইজ ভিজিট শুভেন্দুর

Post Comment

You May Have Missed