Nadia News: জীবিত যুবককে ‘মৃত’ ঘোষণা! নথির ভুলে দু’বছর ধরে বন্ধ প্রতিবন্ধী ভাতা, চরম সংকটে নদিয়ার পরিবার

Nadia News: জীবিত যুবককে ‘মৃত’ ঘোষণা! নথির ভুলে দু’বছর ধরে বন্ধ প্রতিবন্ধী ভাতা, চরম সংকটে নদিয়ার পরিবার

Last Updated:

Nadia News: প্রশাসনের এক অদ্ভুত ভুলে বিগত দুই বছরেরও বেশি সময় ধরে প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত নদীয়ার সত্যনগরের যুবক রাজকুমার বিশ্বাস। জন্ম থেকেই ১০০ শতাংশ বিশেষভাবে সক্ষম এই যুবককে সরকারি খাতায় ‘মৃত’ বলে উল্লেখ করা হয়েছে, অথচ ২০২৬ সালের ভোটার তালিকাতেও সশরীরে তাঁর নাম রয়েছে। পঞ্চায়েত থেকে বিডিও অফিস ঘুরেও মেলেনি সমাধান, চরম আর্থিক সংকটে ভুগছে পরিবারটি।

নদিয়ার কৃষ্ণগঞ্জের সত্যনগরে সরকারি নথিতে মৃত ঘোষিত প্রতিবন্ধী যুবক রাজকুমার বিশ্বাস ও তাঁর অসহায় পরিবার
নদিয়ার কৃষ্ণগঞ্জের সত্যনগরে সরকারি নথিতে মৃত ঘোষিত প্রতিবন্ধী যুবক রাজকুমার বিশ্বাস ও তাঁর অসহায় পরিবার

কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: সরকারি নথিতে জীবিত এক বিশেষভাবে সক্ষম যুবককে মৃত দেখানোর অভিযোগে বিপাকে পড়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের সত্যনগরের একটি পরিবার। অভিযোগ, প্রশাসনিক নথির এই ত্রুটির জেরে গত দু’বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ওই যুবকের প্রতিবন্ধী ভাতা। একাধিকবার সংশ্লিষ্ট দফতরে আবেদন জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় চরম আর্থিক সংকটে দিন কাটছে পরিবারের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সত্যনগরের বাসিন্দা অশোক বিশ্বাস ও সুষমা বিশ্বাসের একমাত্র ছেলে রাজকুমার বিশ্বাস জন্ম থেকেই ১০০ শতাংশ প্রতিবন্ধী। পরিবারের দাবি, তিনি জীবিত এবং ভোটার তালিকাভুক্ত একজন বৈধ ভারতীয় নাগরিক। ২০২৬ সালের ভোটার তালিকাতেও তাঁর নাম রয়েছে। পাশাপাশি তিনি ভোটাধিকারও প্রয়োগ করেছেন। অভিযোগ, সরকারি নথিতে রাজকুমার বিশ্বাসকে মৃত হিসেবে দেখানো হয়েছে। সেই কারণেই তাঁর প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়ে যায়। পরিবারের দাবি, বৃদ্ধ বাবা অশোক বিশ্বাস বর্তমানে আগের মতো দিনমজুরের কাজ করতে পারেন না। ফলে সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচের পাশাপাশি প্রতিবন্ধী ছেলের চিকিৎসা ও দেখভালের ব্যয় বহন করাও অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

Previous post

ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে ছড়ানো গুজবে কান দেবেন না! আসল সত্য জানাল পেট্রোলিয়াম মন্ত্রক

Next post

Kharagpur IIT Hospital: খড়গপুর আইআইটি হাসপাতালে যুগান্তকারী বদল! এবার জলের দরে মিলবে ২ আধুনিক পরিষেবা, কী কী জানুন

Post Comment

You May Have Missed