‘বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই’, বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল ছাড়ার পর বলেন,’বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই’। ‘আমার আনুগত্য প্রশ্নের মুখে বলে মনে হয়েছে আমি ব্যর্থ’। ‘নেত্রী ফোন করে বললেন, আমি নাকি ওদের হাতে ভবন তুলে দিয়েছি’। ‘কার কী হবে না হবে, কে প্রতীক পাবে সেসব বিচারাধীন’। ‘আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়’। ‘আপনারা যখন জেনেছেন, তার কিছুক্ষণ আগে আমি জেনেছি’।
পড়ুন আরও খবর – চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল ছাড়ার পর কৌস্তভ বাগচী বলেন, ‘আমি কালকেই শুনছিলাম, তৃণমূলের একজন বলেছেন নাকি, চন্দ্রিমা ভট্টাচার্য এই অফিসটা তুলে দেওয়ার ক্ষেত্রে টিপারের কাজ করেছে। ওই যেরকম মার্ডার কেসে লোকেরা টিপার হয় না। তো তৃণমূলের নেতারাই নাকি বলেছেন অফিসটা তুলে দেওয়ার ক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্য টিপারের কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে। একটা রাজনৈতিক দল শুধুমাত্র রোজগার করা যাদের উদ্দেশ্য ছিল, শুধুমাত্র পয়সা কামাব। কোনও নীতি নেই, নৈতিকতা নেই, যেখান থেকে যত আবর্জনা, যত জঞ্জাল সমস্ত নিয়ে একটা দল চালিয়েছে। পলিটিক্যাল সায়েন্সের ইতিহাসে তৃণমূল একটা আলাদা চ্যাপ্টার হয়ে থাকবে।’



Post Comment