এবার অভিষেকের বিরুদ্ধে নতুন মামলা দায়ের, কোন গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে ?

এবার অভিষেকের বিরুদ্ধে নতুন মামলা দায়ের, কোন গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে ?

দক্ষিণ ২৪ পরগনা: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন মামলা দায়ের। সেবাশ্রয় নিয়ে অভিযোগ ডায়মন্ড হারবার থানায়। অনুমোদন না পাওয়া চিকিৎসকদের নিয়ে বেআইনিভাবে শিবির চালানোর অভিযোগ। রোগীদের সঙ্গে প্রতারণা-জালিয়াতি করা হয়েছে, অভিযোগ দায়ের ডায়মন্ড হারবার থানায়। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট ও ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইনেও মামলা রুজু।

আরও পড়ুন, উস্কানিমূলক মন্তব্যকাণ্ডে আজ হুমায়ুন কবীরকে তলব শক্তিপুর থানায়

মানুষের সেবার নামে, ঢালা হয়েছে কোটি কোটি টাকা। নিজের লোকসভা কেন্দ্রে ‘সেবাশ্রয়’-কে একেবারে মডেল হিসেবে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার ছাড়িয়ে, শুভেন্দু অধিকারীর গ়ড় নন্দীগ্রামেও করেছেন ‘সেবাশ্রয়’-এর ক্যাম্প। ভোটের প্রচারে তাঁর অন্যতম হাতিয়ার ছিল ‘সেবাশ্রয়’।আর সাধারণ মানুষও দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবার আশায় লাইন দিতেন সেখানে।কিন্তু চিকিৎসা দেওয়ার নামে আসলে কী হত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’-এ? চিকিৎসার নামে আসলে কী পেয়েছেন রোগীরা?একে একে মুখ খুলছেন চিকিৎসকরাই। যাঁরা একটা সময় মানুষের প্রকৃত সেবার স্বার্থে ‘সেবাশ্রয়’-এর সঙ্গে যুক্ত ছিলেন।

পশ্চিমবঙ্গ IMA চিকিৎসক ও যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য বলেন, লক্ষ্য করেছিলাম যে গাড়িগুলো পাঠানো হতো সেগুলো আইপ্যাকের নামে।  রোগীদের দেওয়ার জন্য যে ওষুধ দেওয়া হতো সেগুলো প্রথিতযশা কোন কোম্পানির নয়। তখন যেতেন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের ছাত্ররা। তারা যেতে বাধ্য হতেন। এটাই ছিল থ্রেড কালচার। অদ্ভুত ব্যাপার যখন সিটি স্ক্যান, MRI-এর প্রয়োজন পড়ত, তখন নির্দিষ্ট কিছু প্রাইভেট মেডিক্যাল কলেজে পাঠানো হত।  ভয় ছিল যাতে দূরে ট্রান্সফার না করে দেয়। আশা ছিল যদি কাছাকাছি ট্রান্সফার হয়। এই কারণে আমরা যেতে বাধ্য হতাম। কিন্তু এতে আখেরে আমাদের ক্ষতি হয়েছে। 

পশ্চিমবঙ্গ  IMA চিকিৎসক ও সদস্য প্রশান্ত ভট্টাচার্য বলেন, যারা মডার্ন মেডিসিন প্র্যাকটিস করে ওখানে তাদের খুব একটা রোল ছিল না। মূল ভূমিকা প্লে করত আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি চিকিৎসকরা।  আল্ট্রাসনোগ্রাফি করার জন্য যে পারমিশন দরকার সেই পারমিশন নিয়ে আল্ট্রাসনোগ্রাফি ওখানে হয়েছে কিনা আমাদের খুব সন্দেহ আছে। ১০০ শতাংশ তদন্তের আওতায় আসা উচিত।  ওষুধ কোথা থেকে এলো জানা দরকার। 

২০২৫ সাল থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ২ দফায় ‘সেবাশ্রয়’-এর আয়োজন করা হয়েছিল।পরে তা হয় নন্দীগ্রামেও।কিন্তু সেখানে গিয়ে যে আসলে কী মিলেছে, তা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবারের থেকে আর ভাল কে জানে। তাঁদের ৩ বছরের মেয়ে কৃতী মান্না,’আর্টারিওভেনাস ম্যালফরমেশন’ (AVM)-এ আক্রান্ত।জন্ম থেকে এই জটিল রোগেই আক্রান্ত শিশুটি। যার জেরে ডান হাত অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছে।গত বছরের ২৪ জানুয়ারি,বিষ্ণুপুরের সেবাশ্রয় ক্যাম্পে মেয়েকে নিয়ে যান তাঁরা। কিন্তু কোনও লাভ হয়নি।  

Previous post

Why Rich People Are Not Buying Home: মাসে ৫ লাখ টাকাও বাড়ি ভাড়া দিতে রাজি কিন্তু নিজের বাড়ি কিনছেন না ? কেন এই সিদ্ধান্ত নিচ্ছেন অনেকেই ?

Next post

Cyclonic Circulation: ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি, উথাল-পাথাল হবে সমুদ্র! কাঁপছে সুন্দরবন, মৎস্যজীবীদের ৪ দিনের চরম হুঁশিয়ারি

Post Comment

You May Have Missed