Mahua Moitra update: ডিম ছোড়ার ঘটনায় এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র! কালীগঞ্জ কাণ্ডে আদালতে করলেন জোড়া আবেদন
Last Updated:
গোটা বিষয়টি নিজের ফেসবুক লাইভে এসে দেখান মহুয়া। ফেসবুকে মহুয়া বলতে থাকেন, “দেখুন কীভাবে জানালা দিয়ে ডিম ছুড়ছে। কীভাবে ঘরের মধ্যে এসে পড়ছে ডিম। পুলিশ জাস্ট দাঁড়িয়ে রয়েছে। পুলিশ কেবল দাঁড়িয়ে দেখছে।”
কলকাতা: আশা-আশঙ্কায় হাইকোর্টে জোড়া মামলা সাংসদ মহুয়া মৈত্রের। বিচারপতি সৌগত ভট্টাচার্য বেঞ্চে জোড়া মামলা। ডিমছোড়া কাণ্ডে পুলিশের FIR ওপর রক্ষাকবচ চেয়ে আবেদন করে একটি মামলা করা হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের তরফে। দ্বিতীয় মামলায়, বিরোধী সাংসদ হিসেবে নিরাপদে কাজ করার আবেদন জানিয়েছেন তিনি। আবেদনে জানানো হয়েছে, হাইকোর্ট হস্তক্ষেপ করে আশ্বস্ত করুক সাংসদকে, যাতে নির্ভয়ে কাজ করতে পারে এলাকায় তৃণমূল কংগ্রেস সাংসদ। এই দুই মামলারই ৮ জুলাই শুনানির সম্ভাবনা।
ক’দিন আগে ২১ জুলাই নিয়ে প্রস্তুতি কাজে নদিয়ার কৃষ্ণগঞ্জ গিয়েছিলেন সেখানকার সাংসদ মহুয়া মৈত্র। সেই সময় পুলিশের সামনেই তাঁদের উদ্দেশ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। মহুয়ার অভিযোগে পদক্ষেপ করেনি পুলিশ, উল্টে মহুয়ার বিরুদ্ধে FIR করা হয়েছে পুলিশের তরফে। অভিযোগ এমনই।
এই ডিম থেরাপি নিয়ে সরব হয়েছিলেন মহুয়া। জানিয়েছিলেন, যাঁরা এই ঘটনা ঘটিয়েছে তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন তিনি৷ থানা অভিযোগ না নিলে আদালত এমনকী সুপ্রিম কোর্টেও যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন সাংসদ৷ অন্যদিকে, অভিযোগ উঠেছিল, মহুয়া বিশেষ এক সম্প্রদায়ের মহিলাদের অপমান করছেন। নদিয়ার হোগলাবেড়িয়া থানায় তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়।
কালিগঞ্জের বৈঠকের মাঝেই আক্রান্ত হন মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রকে লক্ষ্য করে কাদা-গোবর ছোড়া হয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর, কালিগঞ্জের বিধায়ক আলিফা আহমেদের বাড়িতে বৈঠক চলছিল৷ সেই সময় মহুয়া মৈত্রকে লক্ষ্য করে নীচ থেকে কাদা-গোবর ছোড়া হতে থাকে বাইরে থেকে। সাংসদকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনা নিজের মোবাইলে দৃশ্যবন্দি করেন খোদ মহুয়াই। তাঁকে কালো পতাকাও দেখানো হয়।
New Delhi,Delhi




Post Comment