Purulia News: এক রাতেই সব ওলটপালট! পুঞ্চায় সাপে কেটে শিশুর মৃত্যুতে কড়া পদক্ষেপ প্রশাসনের, ৪ লক্ষের আর্থিক সাহায্য

Purulia News: এক রাতেই সব ওলটপালট! পুঞ্চায় সাপে কেটে শিশুর মৃত্যুতে কড়া পদক্ষেপ প্রশাসনের, ৪ লক্ষের আর্থিক সাহায্য

Last Updated:

Purulia News: এক রাতের ব্যবধানেই সব শেষ! পুরুলিয়ার হাতিয়াড় গ্রামে সর্পদংশনে প্রাণ হারাল খুদে অরুপ। হাসপাতাল চত্বরে তুমুল বিক্ষোভের পর গাফিলতির অভিযোগে শাস্তির মুখে স্বাস্থ্য আধিকারিকরা। শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল প্রশাসন।

পুরুলিয়ার পুঞ্চায় মৃত শিশু অরুপ গোপের পরিবারের হাতে চার লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা
পুরুলিয়ার পুঞ্চায় মৃত শিশু অরুপ গোপের পরিবারের হাতে চার লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা

পুঞ্চা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: এক রাতের মধ্যেই বদলে গেল একটি পরিবারের পৃথিবী। এলোমেলো হয়ে গেল সবকিছু। সর্পদংশনে মৃত্যু হল মাত্র আট বছরের অরুপ গোপের। সেই শোকের আবহেই মৃত শিশুর পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার পুরুলিয়ার পুঞ্চা ব্লকের হাতিয়াড় গ্রামে পৌঁছে প্রশাসনের পক্ষ থেকে অরুপের পরিবারের হাতে তুলে দেওয়া হল চার লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক।

গত শুক্রবার গভীর রাতে সাপে কামড়ানোর পর অরুপকে তড়িঘড়ি ভর্তি করা হয় পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু শেষরক্ষা হয় নি। হাসপাতালেই মৃত্যু হয় শিশুটির। আর সেই মৃত্যুর পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন: অক্সিজেনের ঘাটতি নাকি বিষ প্রয়োগ? ঘাসখালিতে মেছো-ভেড়িতে মড়ক! কারণ নিয়ে বাড়ছে ধোঁয়াশা

ঘটনার জেরে প্রশাসনের তরফে শুরু হয় উচ্চপর্যায়ের তদন্ত। প্রাথমিক পদক্ষেপ হিসেবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় কর্তব্যরত চিকিৎসক এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক নবকুমার বিশ্বাসকে। এ দিন হাতিয়াড় গ্রামে পৌঁছন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোণ্ঠাম, মানবাজার মহকুমাশাসক মহম্মদ মানজার হোসেন আঞ্জুম, মানবাজারের বিধায়ক ময়না মুর্মু, পুঞ্চা ব্লকের বিডিও দ্বীপ চ্যাটার্জি, পুঞ্চা থানার আইসি দীপঙ্কর বিশ্বাস-সহ প্রশাসনের একাধিক আধিকারিক। তাঁরা মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে অরুপের বাবার হাতে চার লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Purulia News: এক রাতেই সব ওলটপালট! পুঞ্চায় সাপে কেটে শিশুর মৃত্যুতে কড়া পদক্ষেপ প্রশাসনের, ৪ লক্ষের আর্থিক সাহায্য

Previous post

Purulia Tourism: সৌন্দর্যের আড়ালে বিপদ! পুরুলিয়ার জনপ্রিয় স্পট নিয়ে উদ্বেগে পর্যটকরা, হলটা কী?

Next post

সুদীপ পোল্লে গ্রেফতার! কলকাতায় তোলাবাজির অভিযোগে শ্রীঘরে ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর

Post Comment

You May Have Missed