অদিতি মুন্সির বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, গ্রেফতারি এড়াতে গেলেন হাইকোর্টে

অদিতি মুন্সির বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, গ্রেফতারি এড়াতে গেলেন হাইকোর্টে

কলকাতা: দেবরাজ ছাড়াও তাঁর স্ত্রী অদিতি মুন্সির নির্বাচনী হলফনামাতেও নজর। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার অভিযোগ অদিতি মুন্সির বিরুদ্ধে। গ্রেফতারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে যান দেবরাজ-অদিতি। শিশু সন্তানের কারণে অদিতি মুন্সির জামিন মঞ্জুর হয়। যদিও দেবরাজ চক্রবর্তীর জামিন-আর্জিতে সাড়া দেয়নি আদালত। 

আরও পড়ুন, সক্রিয় মৌসুমি বায়ু, হলুদ সতর্কতা জারি, দক্ষিণবঙ্গের এই ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-বর্ষণের পূর্বাভাস

দেবরাজ চক্রবর্তীর স্ত্রী, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নির্বাচনী হলফনামায় তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য় দেওয়ার মতো গুরুতর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। সম্প্রতি গ্রেফতারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন দেবরাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। শিশু সন্তানের কারণে অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর করলেও দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদনে সাড়া দেয়নি আদালত। 

Post Comment

You May Have Missed