8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে লম্বা উড়ান! HRA থেকে TA! অষ্টম বেতন কমিশন দু’হাত ভরাবে টাকায়? বিরাট সম্ভাবনা তৈরি
কর্মচারী সংগঠনগুলির বক্তব্য অনুযায়ী, বড় শহরগুলিতে বাড়ি ভাড়া ও সম্পত্তির দাম ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতিতে, বিদ্যমান বাড়ি ভাড়া ভাতা (HRA) কর্মচারীদের জন্য অপর্যাপ্ত হয়ে পড়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে, ‘অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন’ (AINPSEF) বাড়ি ভাড়া ভাতার হার পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছে। সংগঠনটি দাবি জানিয়েছে যে, ‘X’ শ্রেণির শহরগুলোর জন্য বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে ৩৬%, ‘Y’ শ্রেণির শহরগুলোর জন্য ২৪% এবং ‘Z’ শ্রেণির শহরগুলোর জন্য ১২% করা হোক। ছবি সৌজন্যে এআই ৷
Post Comment