১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !

Job Cut : ফের বড় ছাঁটাইয়ের পথে যাচ্ছে এই কোম্পানি। ইতিমধ্যেই ম্য়ানেজারদের কাছে গেছে বার্তা। কোন-কোন খাতে কর্মী ছাঁটাই করা যেতে পারে, চাওয়া হয়েছে সেই লিস্ট। সেপ্টেম্বর ত্রৈমাসিকেই এই বড় ছাঁটাই অভিযান করবে কোম্পানি। শোনা যাচ্ছে, ১ সেপ্টেম্বর বা তার আগেই আসতে পারে হঠাৎ ইমেল। সকাল ৬টায় চাকরি যেতে পারে হাজার -হাজার কর্মীর।  

কারা, কেন করবে এই কর্মী ছাঁটাই
বিজনেস ইনসাইডারের রিপোর্ট বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তার খাতে বহু টাকা বিনিয়োগ করেছে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট ওরাকল। কাজের পরিসরে AI-এর ভিত্তি বাড়ানোর জন্য়ই এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হচ্ছে কোম্পানিকে। সম্প্রতি AI ছাড়াও ক্লাউড পরিকাঠামো তৈরিতেও বহু টাকা ঢেলেছে কোম্পানি। যার ফলস্বরূপ এবার চাকরি যাবে বহু কর্মীর। তবে এই প্রথমবার নয়, এর আগে মার্চে ১০,০০০ কর্মীর চাকরি গেছে।

বিপুল অর্থ এই খাতে ঢেলেছে কোম্পানি
পরিসংখ্যান বলছে, ২০২৬ অর্থবর্ষে ওরাকল তার পরিকাঠামো নির্মাণে ৫৫.৭ বিলিয়ন ডলার খরচ করেছে। এর মধ্যে অগ্রাধিকার দেওয়া হয়েছে, AI ও ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে। এ ছাড়াও ঋণ ও অন্যান্য খরচে কোম্পানির ১.৮৪ বিলিয়ন ডলার গেছে। সেই কারণেই কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে কোম্পানির কস্ট বাঁচাচ্ছে ম্য়ানেজমেন্ট। 

কেন ভয় বাড়ছে কর্মীদের মধ্যে 
রিপোর্ট বলছে, ইতিমধ্যেই ম্যানেজারের কাছে প্রতি বিভাগের একটি তালিকা তৈরি করতে বলেছে ওরাকলের উর্ধ্বতন কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে অনেক টিমের দুই সংখ্যার বেশি শতাংশে হবে ছাঁটাই। তবে এখনও কত শতাংশের বেশি কর্মী ছাঁটাই হবে, সেই বিষয়ে ম্যানেজমেন্টের তরফে কোনও স্থির সিদ্ধান্ত নেওয়া হয়নি।কোম্পানি বিশ্বে এখন ১,৬২,০০০ কর্মী থেকে বর্তমানে ১,৪১,০০০ কর্মী নিয়ে কাজ করছে। মূলত, কৃত্রিম বুদ্ধিমত্তা কাজের বাজারে চলে আসায় এই কর্মী ছাঁটাইয়ের পথে বার বার হাঁটছে ওরাকল।  

এই ছাঁটাই জল্পনা নিয়ে এখনও ওরাকলের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। শোনা যাচ্ছে, শীঘ্রই এই বিষয়ে কিছু বলতে পারে কোম্পানি। তবে এই টেক কোম্পানিগুলির মধ্যে ওরাকল একা এই পথে হাঁটছে এমনটা নয়। এর আগে মেটা, অ্যামাজন, মাইক্রোসফট, গুগল ক্লাউডের মতো কোম্পানিও বহু কর্মী ছাঁটাই করেছে। মূলত, AI নির্ভর প্রযুক্তি আনার কারণেই এই ছাঁটাই পর্ব বাড়ছে। 

আরও পড়ুন : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?

 

Previous post

Arjun Singh: ‘স্পষ্ট বলছি, এটা আমরা চালাতে দেব না,’ টোটোর পরে আরেক যানবাহন নিয়ে বড় সিদ্ধান্ত, ডেডলাইন বেঁধে দিলেন অর্জুন সিং

Next post

৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম

Post Comment

You May Have Missed