৮০ জনের মধ্যে অনুপস্থিত ৬০ জন তৃণমূল বিধায়ক, ভেস্তে গেল মমতার ডাকা বৈঠক, কী বললেন কুণাল ঘোষ ?

৮০ জনের মধ্যে অনুপস্থিত ৬০ জন তৃণমূল বিধায়ক, ভেস্তে গেল মমতার ডাকা বৈঠক, কী বললেন কুণাল ঘোষ ?

অনির্বাণ বিশ্বাস, কলকাতা:  ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত মাত্র ২০, বাতিল মমতার ডাকা বৈঠক। এদিন বৈঠক আগেই থেকেই ডাকা হয়েছিল। গতকালকের ঘটনার যে পর্যায়ক্রম, সেখানে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি জনরোষের মুখে পড়ে আক্রান্ত হন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ আক্রান্ত হয়েছেন। এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই ৮০ জন বিধায়ককে নিয়ে যে বৈঠক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এহেন পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ

আরও পড়ুন, ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত মাত্র ২০, বাতিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক

দুপুর তিনটে থেকে সাড়ে ৪ টে পর্যন্ত, প্রায় দেড় ঘণ্টায় মাত্র ২০ জন বিধায়ক উপস্থিত হয়েছেন। ৮০ জনের মধ্যে মাত্র ২০ জন বিধায়ক, যদি শতাংশ হিসেব করা যায়, মাত্র ২৫ শতাংশ বিধায়ক উপস্থিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে বার্তা দেওয়া হয়েছে, যে সমস্ত বিধায়করা এসেছেন তাঁদের জন্য তিনি বলেছেন, অনেকেই আসতে পারছেন না, নিজের নিজের এলাকায়, কাজে তাঁরা ব্যস্ত রয়েছেন বলে অনেকেই তাঁকে জানিয়েছেন। সেই কারণের জন্য এদিন মমতার বৈঠক বাতিল হয়ে যায়। বৈঠক অন্য সময় হবে বলে এমনটাই তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে। 

এদিন কুণাল ঘোষ বলেন, আমাদের দুই তিনটে বিষয় বলার আছে। এক হচ্ছে আমাদের একটি বৈঠকের কথা ছিল। যে বৈঠকের কথা ছিল, গতকাল সোনারপুরে, আমাদের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক এবং  সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলা হয়েছে, তারপরে বিভিন্ন এলাকায়, বিধায়করা সেখানে মিছিল-কর্মসূচিতে নেমে পড়ে। এবং বেশ কিছু জায়গায়, সেখানে পুলিশ আমাদের কর্মীদের,  তাঁদের আটক করে হুমকি দেয়। থানায় বসিয়ে রাখে। ফলে কাল সন্ধ্যের পর থেকেই নেতৃত্বের কাছে ফোন আসছিল বিভিন্ন বিধায়কের, যে আজকের সভাটি যদি ফর দ্য টাইম বিইং, স্থগিত রাখা যায়, আমরা দলের সঙ্গে আছি, যেখানে বলবেন, সেখানে আছি। কিন্তু এলাকাটায় না থাকলে, কর্মীদের উপর যে হামলা হচ্ছে, প্রতিবাদের জন্য আটকেছি, প্লাস কর্মীদের থানা থেকে ছাড়ানো, ইত্যাদি এগুলির জন্য যদি কটা দিন টাইম দেওয়া হয়। তো কাল সন্ধ্যে থেকে আমাদের নেতৃত্বকে, বিধায়করাই অনুরোধ করেছেন, আজ বেলা গড়াতে সেই অনুরোধটা বাড়ে। সেই জন্য দুপুর তিনটে নাগাদ বা তার একটু আগে, একটা সিদ্ধান্ত নেওয়া হয়, যে যারা এসে পৌঁছেছেন, একটা সৌজন্য থাকবে, কিন্তু অফিশিয়ালি মিটিংটা ফর দ্য টাইম বিইং সাময়িকভাবে, আজকের জন্য স্থগিত রাখা হয়েছে।

Previous post

Probable Ministers List: শুভেন্দুর মন্ত্রিসভায় সোমবার জায়গা পাবেন বিজেপি-র কোন কোন বিধায়ক? ৩৫ জনের তালিকায় থাকতে পারে একাধিক চমক

Next post

প্রযুক্তির আঁতুড়ঘরেই সাইবার হানা! হ্যাক হল আইআইটি খড়গপুর ডিরেক্টরের হোয়াটসঅ্যাপ

Post Comment

You May Have Missed