৫১ জন WBCS অফিসারকে বদলি করল রাজ্য, সরকারের পক্ষ থেকে জারি এমনই নির্দেশ
Last Updated:
সম্প্রতি মুখ্যমন্ত্রীর দফতরের ১৬ জন আধিকারিক-কেও বদলি করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে এমনই নির্দেশ জারি করা হয়েছে।
কলকাতা: শনিবার ২৫ বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথগ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির সরকারের। মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন শুভেন্দু অধিকারী। এবার অফিসারদের বদলি শুরু করল রাজ্য। ৫১ জন wbcs অফিসারকে বদলি করল রাজ্য। সম্প্রতি মুখ্যমন্ত্রীর দফতরের ১৬ জন আধিকারিক-কেও বদলি করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে এমনই নির্দেশ জারি করা হয়েছে।
প্রসঙ্গত, নির্বাচন ঘোষণার পরে এবং তারপরে বেশ কয়েক দফায় সরকারি আমলা থেকে পুলিশের বিভিন্ন আধিকারিকদের বদলি করা হয়েছিল। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু আসীন হওয়ার পর ১৬ আধিকারিকের বদলির খবর সামনে এল। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হল সুব্রত গুপ্তকে। এর আগে রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক ছিলেন সুব্রত গুপ্ত। বিধানসভা ভোটে দায়িত্ব সামলান তিনি। এবার বড় দায়িত্ব পেলেন সুব্রত গুপ্ত। মহাকরণ সূত্রে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শনিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম প্রতিক্রিয়া দিতেও গিয়েও দায়িত্বশীল মন্তব্য করেন শুভেন্দু অধিকারী৷ জানিয়ে নিলেন, তিনি সবার মুখ্যমন্ত্রী৷ রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্যের উন্নতিতে মন দেওয়ার কথাও শোনা গিয়েছে নতুন মুখ্যমন্ত্রীর মুখে।
নবান্নের সভা ঘরে বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই ৭ দিনের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ শুরু করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কোনও ঢিলেঢালা চলবে না, ৪১ টি দপ্তরের সচিবদের নিয়ে বৈঠকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এক মাসের মধ্যেই বিভিন্ন দফতরের বাজেট প্রস্তুত করতে হবে, এমনই নির্দেশ বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। পাশাপাশি বিভিন্ন দফতরকে আয় বাড়াতে হবে, সেই নিয়েও বৈঠকে বললেন মুখ্যসচিব।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 13, 2026 11:52 PM IST




Post Comment