হু হু করে কমছে সোনার দাম? মূল্য কমে যেতে পারে সর্বনিম্ম স্তরে? আজ কত কমল?

হু হু করে কমছে সোনার দাম? মূল্য কমে যেতে পারে সর্বনিম্ম স্তরে? আজ কত কমল?

কলকাতা: সোনা ও রুপোর দাম ওঠানামা লেগেই থাকে। সপ্তাহ জুড়ে ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। তবে এবার কমল সোনার দাম। এর আগে আমেরিকা-ইরানের মধ্যে চলা যুদ্ধকে কেন্দ্র করে টানা সোনার দাম পরিবর্তন হয়। সোনার দামের এইরকম বারংবার পরিবর্তনের জেরে কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের।

সপ্তাহের মধ্যভাগে কমল দাম। গত কয়েকদিনে সোনার দাম নিম্মমুখী ছিল। আজ কত হল?    

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৫৬৭২
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৪৮৯০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৪২৬১
১৮ ক্যারেট ১ গ্রাম ১২২২৫ 
রুপো বার (999) ১ কেজি ২৬৮১৯৮ 

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।                                                                                                     

আরও পড়ুন, মহিলা সেজে লক্ষ্মীর ভাণ্ডার নিতেন রিষড়ার এই ব্যক্তি! জানাজানি হতেই মহিলাকে প্রাণে মারার হুমকি!

২০২৫ সালে সোনা ও রুপো রেকর্ড ভাঙা উত্থান দেখিয়েছিল। সোনার দাম প্রায় ৬৬% বেড়েছিল, আর রুপোয় দেখা গিয়েছিল প্রায় ১৩৫% পর্যন্ত জোরদার বৃদ্ধি। কিন্তু এখন ছবিটা বদলাতে শুরু করেছে। বৃহস্পতিবার সোনার দাম প্রায় দুই মাসের সর্বনিম্ন স্তরে নেমে আসে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড প্রায় ১.৬% ভেঙে পড়ে। বাজারে হঠাৎই আশঙ্কা বাড়তে থাকে তাহলে কি সোনার জৌলুস এবার ম্লান হতে চলেছে?                                                          

Post Comment

You May Have Missed