সোশ্যাল মিডিয়ায় ‘বিরোশের বিয়ে’-র কথা ঘোষণা করলেন বিজয়-রশ্মিকা, চলতি মাসেই সাত পাক!

সোশ্যাল মিডিয়ায় ‘বিরোশের বিয়ে’-র কথা ঘোষণা করলেন বিজয়-রশ্মিকা, চলতি মাসেই সাত পাক!

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

কলকাতা: তাঁদের বিয়ে নিয়ে জল্পনা, একের পর এক সামনে এসেছে নতুন দিন, নতুন বিয়ের তারিখ। রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আর বিজয় দেবরাকোণ্ডা (Vijay Deverakonda) যে সম্পর্কে রয়েছেন, তা ইন্ডাস্টির কাছে ওপেন সিক্রেট। দক্ষিণী এই তারকা জুটি দীর্ঘদিন ধরেই প্রেম করছেন। তবে এই বিষয় নিয়ে কখনও মুখ খোলেননি বিজয় বা রশ্মিকা কেউই। বিভিন্ন সময়ে তাঁদের দিকে বিভিন্ন প্রশ্ন এলেও, স্বযত্নে তাঁরা এড়িয়ে গিয়েছেন সবটাই। 

তবে আর রাখঢাক করলেন না বিজয় রশ্মিকা জুটি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তাঁরা জানিয়ে দিলেন, জল্পনায় সিলমোহর, সত্যিই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় রশ্মিকা। সোশ্যাল মিডিয়ায় রবি রাতে একটি স্টেটাস শেয়ার করে নেন তিনি। সেখানে এই তারকা জুটি জানান, তাঁরা এখন থেকে ‘বিরোশ’। ২ জনের নাম জুড়ে নেওয়ার এই ফ্যাশন শুরু হয়েছিল বিরাট কোহলি (Virat Hohli) আর অনুষ্কা শর্মার (অনুষ্কা শর্মা) বিবাহের মধ্যে দিয়ে। বিরাট আর অনুষ্কাকে একসঙ্গে ডাকা হয়, বিরুষ্কা। আর এরপর থেকেই, বিভিন্ন তারকা দম্পতিকে এমনভাবেই নামকরণ করেছেন অনুরাগীরা। কখনও শোনা গিয়েছে রণালিয়া তো কখনও ভিক্যাট। আর এবার, সেই তালিকায় নাম লেখাতে চলেছেন, ‘বিরোশ’। 

রবি রাতে সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটাস শেয়ার করে নিয়েছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোণ্ডা। সেখানে তাঁরা একত্রে লিখেছেন, ‘ আমাদের কোনও কিছু নিয়ে পরিকল্পনা করা বা সিদ্ধান্ত নেওয়ার আগে থেকেই তোমরা আমাদের সঙ্গে ছিলে। অনেক ভেবে, তোমরা আমাদের নামকরণ করেছো, ‘বিরোশ’।’ আর সেই কারণেই বিয়ের মতো জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে, বিজয় আর রশ্মিকা  সঙ্গে রাখলেন, সেই অনুরাগীদের দেওয়া নাম। নিজেদের বিয়ের কথা ঘোষণা করলেন এই তারকা যুগল। জানিয়ে দিলেন, তাঁদের ‘বিরোশের বিয়ে’ -র কথা। জীবনের অন্যতম অনুষ্ঠানে তাই অনুরাগীদের দেওয়া নামই বহন করবেন বিজয় আর রশ্মিকা। তাঁরা অনুরাগীদের ভালবাসা ও আলিঙ্গনের খবর জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে এই খবর শেয়ার করে নিয়েছেন বিজয় আর রশ্মিকা। 

জানা যাচ্ছে, রাজস্থানের রাজকীয় প্যালেসে বসবে বিজয় আর রশ্মিকার বিয়ের আসর। বিয়ের জন্য, ডেস্টিনেশন ওয়েডিং দেশের বাইরে নয়, রাজস্থানের মতো রাজকীয় শহরকেই বেছেছেন বিজয় আর রশ্মিকা। জানা যাচ্ছে, খুব ঘনিষ্ঠ বন্ধুদের বিয়েই বিয়ের অনুষ্ঠান করবেন বিজয় আর রশ্মিকা। পরবর্তীতে মুম্বইতে হবে রিসেপশন। 

 

Previous post

Birbhum News: হেরিটেজ ওয়াক ঘিরে বড় ঘোষণা বিশ্বভারতীর! পর্যটকদের সুবিধায় এবার অনলাইনে টিকিট বুকিং, রবীন্দ্রনাথের স্থাপত্য দর্শন হোক দুর্নীতিমুক্ত

Next post

IMD Hooghly Weather Update: নিম্নচাপের চোখ রাঙানি, তড়তড়িয়ে বাড়ছে পারদ! বৃষ্টি না অন্যকিছু? আজ কেমন থাকবে হুগলির আবহাওয়া জানালো হাওয়া অফিস

Post Comment

You May Have Missed