সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ‘ভুয়ো চাকরির বিজ্ঞাপন’ ! এই নিয়ে কী জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ‘ভুয়ো চাকরির বিজ্ঞাপন’ ! এই নিয়ে কী জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ?

Last Updated:

নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, এ বিষয়ে তাঁরা যেন যথাযথ সতর্কতা ও যাচাই-বাছাই করেন এবং তথ্যের সত্যতা নিশ্চিত করতে কেবল অফিশিয়াল বা সরকারি ওয়েবসাইটই অনুসরণ করেন। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এ ধরনের বিজ্ঞাপন সম্পর্কে সতর্ক থাকুন। এটি একটি প্রতারণা (Scam) হতে পারে ৷

মেট্রোর ভুয়ো চাকরির বিজ্ঞাপন
মেট্রোর ভুয়ো চাকরির বিজ্ঞাপন

আবীর ঘোষাল, কলকাতা: মেট্রো রেলে চাকরির সন্ধানে থাকা মানুষদের প্রলুব্ধ করার উদ্দেশ্যে প্রচারিত ভুয়ো চাকরির বিজ্ঞাপন। মেট্রো রেল কর্তৃপক্ষের নজরে এসেছে যে, গত ২৭.০৪.২০২৬ তারিখ থেকে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় “Kolkata Metro-Mega Recruitment 2026” (কলকাতা মেট্রো-মেগা নিয়োগ ২০২৬) শিরোনামে একটি বিজ্ঞপ্তি প্রচারিত হচ্ছে; যার একটি নমুনা কপি এই বিজ্ঞপ্তির সঙ্গে এখানে সংযুক্ত করা হল।

মেট্রো রেলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো ও প্রতারণামূলক। সরকারি চাকরির সন্ধানে থাকা তরুণ-তরুণীদের প্রলুব্ধ করাই হল এই বিজ্ঞপ্তির মূল উদ্দেশ্য।

নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, এ ধরনের কোনো ‘লিঙ্ক’-এ ক্লিক করার সময় তাঁরা যেন অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন। কারণ, এই লিঙ্কগুলো ব্যবহার করে কেবল আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ারই অপচেষ্টা চালানো হয়। এছাড়া, কেউ যদি আপনাদের কাছে কোনও OTP বা পাসওয়ার্ড জানতে চায়, তবে কোনও অবস্থাতেই তা কারো সঙ্গে শেয়ার করবেন না। এই বিষয়ে অবিলম্বে পুলিশ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর জন্যও নাগরিকদের অনুরোধ করা হচ্ছে।

সরকারের অধীনে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রচারিত এ ধরনের যেকোনও বিজ্ঞপ্তির সঙ্গে মেট্রো রেল প্রশাসনের কোনও সম্পর্ক নেই। নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, এ বিষয়ে তাঁরা যেন যথাযথ সতর্কতা ও যাচাই-বাছাই করেন এবং তথ্যের সত্যতা নিশ্চিত করতে কেবল অফিশিয়াল বা সরকারি ওয়েবসাইটই অনুসরণ করেন। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এ ধরনের বিজ্ঞাপন সম্পর্কে সতর্ক থাকুন। এটি একটি প্রতারণা (Scam) হতে পারে ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ‘ভুয়ো চাকরির বিজ্ঞাপন’ ! এই নিয়ে কী জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ?

Post Comment

You May Have Missed