সোনা কেনার সেরা সময় ! আজ দামে বড় বদল, রাজ্যে কত চলছে রেট ?

সোনা কেনার সেরা সময় ! আজ দামে বড় বদল, রাজ্যে কত চলছে রেট ?

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • ২৪ ক্যারেট সোনার ১ গ্রাম ১৪৯৬১ টাকায় বিক্রি হচ্ছে।
  • ২২ ক্যারেট সোনার ১ গ্রাম কিনলে ১৪২১০ টাকা লাগবে।
  • ২২ ক্যারেট সোনা বিক্রি করলে প্রতি গ্রামের দাম ১৩৬১৪ টাকা।
  • এক কেজি রুপো বার ৯৯৯ হলমার্কের দাম ২,৪৮,৯৩২ টাকা।

Gold Rate : বিগত কিছুদিন ধরেই কমছিল সোনার দাম (Gold Price)। বুধবার সপ্তাহের মাঝেই নীচে নেমেছে গোল্ড রেট (Gold Rate Today)। বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে কিছু নীচে নামলেও আগামী দিনে বড় লাফ দিতে পারে সোনা (Gold Rate Today)। সেই ক্ষেত্রে এখন কেনার সেরা সময় হতে পারে। জেনে নিন, আজ রাজ্যের গোল্ড রেট। 

আমাদের দেশে সোনা কেবল বিনিয়োগের মাধ্যম নয়। সোনাকে পারিবারিক ঐতিহ্যের প্রতীক হিসাবে ধরে ভারতীয় সমাজ। এখানে বিয়ের মতো অনুষ্ঠানে সোনার গয়না অপরিহার্য বলে মনে করা হয়। এছাড়াও মনে করা হয়, সোনার গয়না পরবর্তীতে সহায়ক হতে পারে।  

এবার আপনি ঘরে বসেই সোনা পরীক্ষা করতে পারবেন

১  বাড়িতে সোনার বিশুদ্ধতা পরীক্ষা করা এখন অনেক সহজ। আপনি মোবাইলেই BIS Care অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

২ এই অ্যাপে প্রথমে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।

৩ এই ক্ষেত্রে অ্যাপে আপনার গয়নাতে 6-সংখ্যার HUID নম্বরটি এন্টার করান।

৪ মাত্র কিছু সময়েরর মধ্যেই আপনি গয়নার বিশুদ্ধতা বুঝতে পারবেন। এই সহজ প্রক্রিয়াটি আপনাকে আপনার ঘরে বসেই আপনার সোনা পরীক্ষা করতে দেয়।

সোনার হলমার্ক ও যাচাই পরীক্ষা হয় কীভাবে ?

আসলে সোনার হলমার্ক হল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS)-এর একটি চিহ্ন। এতে সোনা ও রূপার মতো মূল্যবান ধাতুর বিশুদ্ধতা ও গুণমান নির্দেশ করা থাকে। হলমার্কিং গ্রাহকদের তাদের সোনার বিশুদ্ধতা নির্ধারণে সহায়তা করে। তাই, সোনা কেনার আগে হলমার্ক পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

একটা বিষয় মাথায় রাখবেন, নিশ্চিত ঝুঁকিহীন বিনিয়াগের মাধ্যম হিসাবে অনেকেই ভরসা রাখেন সোনার উপর দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে, দাম ঠিক না ভুল ? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর দাম (Gold Silver Rate) কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন । জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)* 

আজ ৬ মে ২০২৬ সোনা-রুপোর দাম

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৪৯৬১
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৪২১০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৩৬১৪
১৮ ক্যারেট ১ গ্রাম ১১৬১০
রুপো বার (999) ১ কেজি ২,৪৮,৯৩২

৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে উপরের দাম । অর্থাৎ কিনতে গেলে বা বিক্রি করতে গেলে ৩ শতাংশ জিএসটিও মূল দামের সঙ্গে যুক্ত হবে। তথ্যসূত্র – SSBC               

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।  

আরও পড়ুন : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Previous post

Manoj Agarwal meets Bengal Governor: রাজ্যপালের কাছে মুখ্য নির্বাচনী আধিকারিক সহ জাতীয় নির্বাচন কমিশনের টিম, নতুন সরকার গঠন প্রস্তুতি

Next post

‘বিজেপি সরকার প্রত্যেকটা মামলা রি-ওপেন করবে, ব্যবস্থা নেব’ : শুভেন্দু

Post Comment

You May Have Missed