‘রাজ্য সরকার কোনও মামলা যেন হেরে না আসে…’, আইনজীবীদের বার্তা শুভেন্দুর

‘রাজ্য সরকার কোনও মামলা যেন হেরে না আসে…’, আইনজীবীদের বার্তা শুভেন্দুর

Last Updated:

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগের সরকারের সময় অনেক মামলায় আপনারা হেরে এসেছেন। কিন্তু আমরা এমন কোনও পরিস্থিতি হতে দেব না!” আর কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

আইনজীবীদের বার্তা শুভেন্দুর
আইনজীবীদের বার্তা শুভেন্দুর

কলকাতা: “রাজ্য সরকার কোনও মামলা যেন হেরে না আসে সেটা আপনারা দেখুন।” রাজ্য সরকারের প্যানেল ভুক্ত আইনজীবীদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ নবান্ন সভাঘরে সন্ধ্যে ছটা থেকে রাজ্য সরকারের প্যানেল ভুক্ত আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই আইনজীবীদের বিশেষ পরামর্শ মুখ্যমন্ত্রীর।

বৈঠকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের প্যানেলের আইনজীবীরাও ছিলেন ভার্চুয়ালি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগের সরকারের সময় অনেক মামলায় আপনারা হেরে এসেছেন। কিন্তু আমরা এমন কোনও পরিস্থিতি হতে দেব না যার জন্য এরকম অবস্থা হয়। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সরকারি আইনজীবীদের প্যানেল ঠিকঠাক হলেও কলকাতার ক্ষেত্রে একটু দুর্বল আছে সেটা আপনারা দেখে নিন।”

কোনও পুলিশ আধিকারিক বা কোনও সরকারি আধিকারিক যদি সহযোগিতা না করেন তাহলে সেটা ডিজিপি বা ডিজি লিগালকে জানাবেন না হলে তো আমি আছি।” প্যানেল ভুক্ত আইনজীবীদের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমনটাই বলেন বলে নবান্ন সূত্রে খবর।

বৃহস্পতিবার একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। অভিন্ন দেওয়ানি বিধি (UCC)-র খসড়া পরীক্ষা করতে বিশেষ কমিটি গঠনের অনুমোদন দেন মুখ্যমন্ত্রী। কমিটি ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে, এরপর তা বিধানসভায় পেশ করা হবে। এছাড়া একাধিক জেলায় বিএসএফ-কে সরকারি জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু। কোচবিহার ও বাঁকুড়ায় দুটি নতুন সাব-স্টেশনের জন্য জমি বরাদ্দের অনুমোদন দেন মুখ্যমন্ত্রী।

এখানেই শেষ নয়, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদহ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা-সহ মোট ৯টি ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত আইনে সংশোধনের অনুমোদনও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এক্ষেত্রে ডিজিটালাইজেশন, শংসাপত্র ইস্যু ও আপিল ব্যবস্থায় পরিবর্তন আনা হবে।

আগামী ১ আগস্ট থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরতদের পারিশ্রমিক ৫,০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘ক্যাবিনেট কমিটি অন হোয়াইট পেপার’-এর চেয়ারম্যান স্বপন দাশগুপ্ত এবং ‘ক্যাবিনেট কমিটি অন ইন্ডাস্ট্রি’-র চেয়ারম্যান হিসেবে তাপস রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকার শিল্প আনার ক্ষেত্রে কী কী কাজ করছে? “এই প্রশ্ন নিয়ে আমাদের বড় পরিকল্পনা রয়েছে। আমরা তো এর আগের সরকার কেউ বারবার হোয়াইট পেপার আনার দাবি করেছিলাম। তারা করেনি। আমরা একটা কমিটি গঠন করলাম বাকিটা পরে জানানো হবে।” দাবি অগ্নিমিত্র পালের।

Post Comment

You May Have Missed