রাজ্য বিধানসভার বিধায়কদের নিয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা

রাজ্য বিধানসভার বিধায়কদের নিয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা

Last Updated:

পশ্চিমবঙ্গের বিধায়কদের সংসদীয় রীতিনীতি ও আইনি বিষয়গুলি নিখুঁতভাবে শেখাতে বৃহস্পতিবার কলকাতায় এসেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। লোকসভা সচিবালয়ের তরফে রাজ্যের সব দলের বিধায়কদের জন্য একটি বিশেষ ওরিয়েন্টেশন বা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রাজ্য বিধানসভার বিধায়কদের নিয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন ওম বিড়লা (File Photo)
রাজ্য বিধানসভার বিধায়কদের নিয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন ওম বিড়লা (File Photo)

কলকাতা: রাজ্য বিধানসভার বিধায়কদের নিয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির। আজ, শুক্রবার এবং আগামিকাল, শনিবার চলবে ক্লাস। উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, ওড়িশা ও সিকিম বিধানসভার অধ্যক্ষরাও। দুই দিনের এই শিবিরে নব নির্বাচিত বিধায়কদের পরিষদীয় রীতিনীতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এবার এক ক্লিকেই হবে মুশকিল আসান। পশ্চিমবঙ্গ বিধানসভাকে ১০০ শতাংশ ডিজিটাইজড করা হবে। তার জন্য সবধরনের আর্থিক ও অন্যান্য সহযোগিতা করা হবে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু ৷

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভা ভবন জুড়ে চলবে এই কর্মসূচি। জানা গিয়েছে, বাংলার বর্তমান বিধায়কদের সিংহভাগই এবার প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছেন, তাই তাঁদের সংসদীয় কার্যপ্রণালীতে দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে আজ, শুক্রবার ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে আজ সকালে নিউটাউনের কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গ বিধানসভার এক অনুষ্ঠানে হাজির হবেন তিনি। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। সেই অনুষ্ঠান সেরেই দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। শিলিগুড়ি পৌঁছে একটি প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। সেই বৈঠক সেরেই আবার বিকেলের বিমানে কলকাতায় ফেরার কথা তাঁর।

বাংলা খবর/ খবর/কলকাতা/

রাজ্য বিধানসভার বিধায়কদের নিয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা

Post Comment

You May Have Missed