মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার লালবাজারে শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার লালবাজারে শুভেন্দু অধিকারী

কলকাতা: মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার লালবাজারে শুভেন্দু অধিকারীকল্যাণী থেকে ফিরেই এদিন লালবাজারে যান তিনি। লালবাজারে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের, ফর্মপ্রকাশ কবে ?

একদিকে আইনশৃঙ্খলা ব্য়বস্থার হাল ফেরাতে একের পর এক কড়া পদক্ষেপ। অন্য়দিকে সাধারণ মানুষের সুবিধার্থ প্রকল্প নিয়েও ননা ঘোষণা চলছে।সরকারিভাবে অন্নপূর্ণা যোজনার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আগেই। এবার এই প্রকল্পের ফর্ম প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য সরকার। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন,বুধবার থেকেই রাজ্যে শুরু হবে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া। শুরু হবে ফর্ম প্রকাশ।মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন, আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দফতরের মাননীয়া মন্ত্রী, CS, FS এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে একটি ফর্ম প্রকাশ করব। যে ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিলআপ করতে হবে এবং আমরা কালকেই বিস্তারিত বলব। কারণ, এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারব। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। 

 অন্নপূর্ণা প্রকল্পে মাসিক ৩ হাজার টাকা করে পাবেন মহিলারা। এর জন্য বয়সসীমা হতে হবে ২৫ থেকে ৬০ বছর। মুখ্যমন্ত্রী বলেন, যেমন যেমন ফর্ম ফিলআপ হবে, তেমন তেমন ৩ হাজার টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩ হাজার টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে, আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত। এখানে আপনার লক্ষ্মীর ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে।  শুধু পাবলিকের ওপর ছেড়ে দেওয়া হবে না। বিধায়কেরা নিজ উদ্যোগে ফর্ম ফিলআপ করাবেন এবং সরকারও BDO-দের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিলআপের জন্য, সহযোগিতার জন্য লোক পাবেন এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এর সুযোগ পাবেন, অভারতীয়রা এই সুযোগ পাবেন না।

 মুখ্য়মন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার-সহ ৬ জন তৃণমূল বিধায়ক।কল্যাণীর সেই প্রশাসনিক সভার পর, বিধানসভায় আসেন শুভেনদু অধিকারী। বৈঠক করেন অধ্যক্ষ রথীন্দ্র বসুর সঙ্গে। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক তাপস রায়, শঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বিধানসভার বিভিন্ন কমিটি তৈরি ও আগামি দিনের রোডম্যাপ নিয়ে বৈঠকে আলোচনা হয়। কিন্তু, তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই বৈঠকের মাঝে হঠাৎ করে উপস্থিত হন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় এবং এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। বৈঠক থেকে বেরিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন ঋতব্রত।

Previous post

৩ মাসের মধ্যেই ইবোলা ভাইরাসের টিকা? ক্লিনিক্যাল ট্রায়াল শীঘ্রই, ভারতের এই সংস্থাও যুক্ত গবেষণায়

Next post

Bank Holiday: ২৭ না ২৮ মে? বকরি ইদে আপনার শহরে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন সম্পূর্ণ তালিকা

Post Comment

You May Have Missed