“মুখ্যমন্ত্রীর সভা ভণ্ডুল করার চেষ্টায়” ভবানীপুর থানায় অভিযোগ তৃণমূলের, “এই অসভ্যতামি আমি করতে পারব না..”
কলকাতা: দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে চরমে সংঘাত। শনিবার ভবানীপুরে মাইক সংঘাত, চক্রবেড়িয়ায় সভামঞ্চ ছাড়েন মুখ্যমন্ত্রী। শনিবার বিকেলে শুভেন্দুর প্রচার চলাকালীন তৃণমূলের তারস্বরে মাইক চলে বলে অভিযোগ। এদিকে সন্ধেয় মমতার সভা চলাকালীন বিজেপির তারস্বরে মাইক চলে বলে পাল্টা অভিযোগ ওঠে। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি , ‘এই অসভ্যতামি আমি করতে পারব না, এটা খুব অপমানের। আমরা অনুমতি নিয়ে মিটিং করছি, তারস্বরে মাইক বাজাচ্ছে।’ বিজেপির বিরুদ্ধে তারস্বরে মাইক বাজিয়ে মুখ্যমন্ত্রীর সভা ভণ্ডুল করার চেষ্টার অভিযোগে ভবানীপুর থানায় অভিযোগ জানাল তৃণমূল।
আরও পড়ুন, দ্বিতীয় দফা ভোটের আগে কলকাতায় ফের ED-র হানা ! কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?



Post Comment