বিশ্ববাজারে কমছে অপরিশোধিত তেলের দাম! তবু কেন দামি পেট্রল-ডিজেল!
মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আলোচনার অগ্রগতি ইতিবাচক। বাজার এটিকে যুদ্ধের আশঙ্কা কমার ইঙ্গিত হিসেবে দেখেছে, যার ফলে তেলের দামের উপর চাপ কমেছে।‘রিস্ক প্রিমিয়াম’ কমতেই তেলের দামেও ধসযখন কোনও বড় তেল উৎপাদনকারী অঞ্চলে যুদ্ধ বা সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়, তখন বাজারে তেলের দামের সঙ্গে অতিরিক্ত ঝুঁকির মূল্য যোগ হয়, যাকে বলা হয় ‘রিস্ক প্রিমিয়াম’। ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর তেলের দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে গিয়েছিল। কিন্তু শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হতেই ব্যবসায়ীরা সেই অতিরিক্ত প্রিমিয়াম সরাতে শুরু করেন, ফলে দ্রুত কমতে থাকে দাম।



Post Comment