‘প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন…’ রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

‘প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন…’ রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

নয়াদিল্লি: রাজধানীতে ককরোচ জনতা পার্টির উদ্যোগে জেন জ়িদের পেপার লিকের বিরুদ্ধে প্রতিবাদের সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) সমালোচনা করে একাধিক রিল, ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি এক নাবালিকার প্রধানমন্ত্রীর উদ্দেশে কুকথাকে ঘিরেও সমালোচনার ঝড় উঠে। এবার এই আবহে মুখ খুলে বিতর্কে জড়ালেন অভিনেত্রী তথা বিজেপি সদস্য রূপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)। তামিলনাড়ুতে উদয়নিধি স্টালিনের প্রসঙ্গ টেনে আনেন রূপালি। 

দিনকয়েক আগেই এক নাবালিকা নরেন্দ্র মোদিকে কুকথা বলার পর সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠে। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী তাঁকে কুকথা বলা তরুণ, তরুণীদের ক্ষমা করে দেওয়ার কথা বলেন। তাতেও বিতর্ক থামেনি। অনেকেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। বিভিন্ন স্থানে তরুণ তরুণীদের ‘সঠিক শিক্ষা’ নিয়ে পোস্টার, ব্যানার পড়ে। এই আবহেই আরও এক নাবালিকার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে সে নরেন্দ্র মোদিকে খারাপ কথা বলার বদলে তাঁকে ‘জুতো দিয়ে মারার’ পরামর্শ দেয়। 

 

এরপরেই বিজেপির সদস্য রূপালি গঙ্গোপাধ্যায় প্রধানমন্ত্রীকে কটূক্তি করার জন্য শাস্তির দাবি তুলে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘প্রধানমন্ত্রীকে এমনভাবে অপমান করার জন্য অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আমার মাঝে মাঝে মনে হয় যদি তিনি সত্যিই একনায়ক হতেন…’ এখানেই শেষ নয় তামিলনাড়ুতে বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনের গ্রেফতারির প্রসঙ্গও তিনি টেনে আনেন। 

 

সোমবার একটি সভা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের বিশেষ বন্ধু তথা অভিনেত্রী তৃষাকে নিয়ে স্টালিন জুনিয়র বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। যা নিয়ে চূড়ান্ত বিতর্কের সৃষ্টি হয়। DMK নেতার মন্তব্যের বিরুদ্ধে আক্রমণ শানায় TVK। পরবর্তীতে উদয়নিধি স্টালিনকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায় পুলিশ। সেই প্রসঙ্গ টেনেই এক সোশ্যাল মিডিয়া ব্য়বহারকারী আভাস দেন যে আসলে নরেন্দ্র মোদি নয়, বরং তামিনলাড়ু সরকার স্বৈরাচারী। সেই পোস্টটি শেয়ার করেন রূপালি যা সেই মতামতের সঙ্গে তাঁর সহমত হওয়ারই আভাস দেয়।

 

রুপালির শেয়ার করা পোস্ট

তবে রূপালি এহেন মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে নেটিজেনদের মধ্যে পাল্টা প্রতিক্রিয়াও দেখা যায়। অনেকেই তাঁর এহেন মন্তব্যের বিরুদ্ধে গর্জে উঠেন।

 

সব মিলিয়ে এই গোটা বিষয়ে যে গোটা দেশ এখনও উত্তাল, তা কিন্তু বলাই বাহুল্য।



Post Comment

You May Have Missed