পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
Job Cut : উৎসবের আবহেই এল খারাপ খবর। ফের বড় কর্মী ছাঁটাই (Netflix Layoffs) করবে এই কোম্পানি। রিপোর্ট বলছে, কর্মী সংখ্যার ৫ শতাংশের চাকরি যাবে এই কোম্পানিতে। আগামী সপ্তাহেই আসতে পারে এই খবর।
কোন কোম্পানিতে হবে এই কর্মী ছাঁটাই ?
নিউজলেটারের রিপোর্ট বলছে, শীঘ্রই ৮৫০-এর বেশি লোকের চাকরি যাবে ভিডিয়ো স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে। এই বিষয়ে খবর প্রকাশ্য়ে আসতেই চিন্তা বেড়েছে কর্মীদের মধ্যে। যদিও ব্লুমবার্গের তরফে এই বিষয়ে প্রশ্ন করা হলে কোনও উত্তর দেননি কোম্পানির মুখপাত্র। কোম্পানির কর্মী সংখ্যা বলছে, গত বছর পর্যন্ত ১৬,০০০ স্থায়ী কর্মী ছিল নেটফ্লিক্সের। এই কর্মী সংখ্যার ৬৮ শতাংশই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
এখন কী পরিস্থিতি কোম্পানির ?
ব্লুমবার্গের রিপোর্ট বলছে, ওয়ার্নার ব্রাদার্স ও ডিসকভারি অধিগ্রহণের চেষ্টা শুরু করার পরই নেটফ্লিক্সের শেয়ারের দাম ৪২ শতাংশ পড়েছে। দীর্ঘদিন ধরেই বড় কোনও কোম্পানি অধিগ্রহণের পথে হাঁটেনি নেটফ্লিক্স। এই ভাবনাকে ইনভেস্টাররা ভালে চোখে দেখে নি। এটাই এখন কোম্পানির কাছে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখযোগ্য, চলতি সপ্তাহেই স্কাইড্যান্স কর্পোরেশনের নামে নতুন কোম্পানি খুলে ওয়ার্নার ব্রাদার্স ও ডিসকভারি অধিগ্রহণ করা হয়েছে।
আরও কোম্পানি নিচ্ছে সিদ্ধান্ত, ২০২৭ সালের মধ্যেই কর্মীদের চাকরি যাবে
সম্প্রতি জার্মান গাড়ি প্রস্তুতকারী কোম্পানি BMW জানিয়েছে, আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে তারা। এই ক্ষেত্রে বড় ভূমিকা নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। ২০২৭ সালের মাঝামাঝি কোম্পানি ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে। এই ক্ষেত্রে সবথেকে বেশি কোপ পড়বে ম্যানেজার ও উচ্চপদস্থ কর্মীদের ওপর। এই বিষয়ে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে কোম্পানি। BMW জানিয়েছে, AI ব্যবহার কাজের ক্ষেত্রে অনেক সুবিধা এনে দেবে। ফলে ম্যানেজার লেভেলে কম কর্মী নিয়েও কাজ এগিয়ে যাবে কোম্পানির।
অ্যামাজনও ছাঁটবে আরও কর্মী
সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে, ফের কর্মী ছাঁটাই করবে অ্যামাজন। জানা গিয়েছে, সংস্থার সর্বশেষ এই দফার ছাঁটাইয়ে ভারত, আমেরিকা ও ব্রিটেনের বিভিন্ন টিমের কর্মীরা প্রভাবিত হয়েছেন। সংবাদ সংস্থা Business Insider-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে ১ হাজারের কম হোয়াইট কলার কর্মী এই ছাঁটাইয়ের আওতায় এসেছেন। অ্যামাজনও কর্মী কমানোর বিষয়টি নিশ্চিত করেছে, যদিও সংস্থার দাবি, এতে তুলনামূলকভাবে অল্প সংখ্যক পদ প্রভাবিত হয়েছে।
Post Comment