নভেম্বরে আপনার আয়কর জমা দেওয়ার একাধিক ডেডলাইন, কবে কোন কাজ সারতে হবে?
কলকাতা: চলতি নভেম্বরে আয়কর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সময়সীমা রয়েছে। TDS ও TCS জমা দেওয়া থেকে শুরু করে TDS সার্টিফিকেট ইস্যু এবং নির্দিষ্ট শ্রেণির করদাতাদের ITR আয়কর রিটার্ন জমা; বিভিন্ন কাজের জন্য নির্দিষ্ট তারিখ মাথায় রাখা জরুরি। একাধিক গুরুত্বপূর্ণ ডেডলাইন রয়েছে নভেম্বরের ৭ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে।
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে নিয়মে বদল, ৫০০০ টাকার SIP-এ ২০ বছরে সাশ্রয় ৬ লক্ষ
অক্টোবর মাসে কাটা বা সংগ্রহ করা TDS ও TCS কেন্দ্রীয় সরকারের কোষাগারে জমা দেওয়ার শেষ দিন ৭ নভেম্বর। পাশাপাশি, নির্দিষ্ট ক্ষেত্রে Form 127 আপলোড করারও সময়সীমা রয়েছে। সেপ্টেম্বর মাসে নির্দিষ্ট লেনদেনের উপর কাটা TDS-এর সার্টিফিকেট Form 132 ইস্যু করতে হবে ১৪ নভেম্বরের মধ্যে। বাড়িভাড়া, স্থাবর সম্পত্তি হস্তান্তর এবং ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট সংক্রান্ত লেনদেন এর আওতায় পড়ে।
জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য নির্দিষ্ট TDS সার্টিফিকেট Form 131 এবং TCS সার্টিফিকেট Form 133 ইস্যুর শেষ দিন ১৫ নভেম্বর। অক্টোবর মাসে চালান ছাড়া জমা দেওয়া সরকারি TDS/TCS-এর ক্ষেত্রে Form 137 জমা দেওয়ারও সময়সীমা এটি।
অডিটের আওতায় থাকা নির্দিষ্ট সংস্থা, করদাতা এবং অডিটেড ফার্মের অংশীদারদের জন্য AY 2026-27-এর ITR জমার সময়সীমা ৩১ অক্টোবর থেকে বাড়িয়ে ২১ নভেম্বর করা হয়েছে। এই সুবিধা সব করদাতার জন্য প্রযোজ্য নয়।
আরও পড়ুন: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন…, আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
Section 92E-এর আওতায় থাকা করদাতাদের ITR জমার শেষ দিন ৩০ নভেম্বর। একই দিনে নির্দিষ্ট TDS লেনদেনের জন্য Form 141-সহ একাধিক প্রযোজ্য ফর্ম জমা দিতে হবে। তাই করদাতা ও ব্যবসায়ীদের নিজেদের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম এবং সময়সীমা যাচাই করে আগেভাগেই প্রয়োজনীয় নথি জমা দেওয়া উচিত।
Post Comment