নতুন সরকারের শপথ অনুষ্ঠান শনিবার! সাজ সাজ রব ব্রিগেড জুড়ে!
Last Updated:
শপথ ঘিরে প্রস্তুতি তুঙ্গে বিজেপির প্রস্তুতি। আগামী ৯ তারিখ শনিবার এই শপথ ঘিরেই সাজ সাজ রব গোটা ব্রিগেড ময়দান চত্বরে। এ রাজ্যে বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানকে জাতীয় স্তরের কর্মসূচির রূপ দিতে চলেছে বিজেপি।
শপথ ঘিরে প্রস্তুতি তুঙ্গে বিজেপির প্রস্তুতি। আগামী ৯ তারিখ শনিবার এই শপথ ঘিরেই সাজ সাজ রব গোটা ব্রিগেড ময়দান চত্বরে। এ রাজ্যে বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানকে জাতীয় স্তরের কর্মসূচির রূপ দিতে চলেছে বিজেপি। শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ শপথ নেবেন কি না, তা বুধবার পর্যন্ত স্পষ্ট নয়। বিজেপি সূত্রে খবর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শপথ নাও নিতে পারে। মুখ্যমন্ত্রী ছাড়া দু’জন উপমুখ্যমন্ত্রী এবং আরও কয়েকজন মন্ত্রীর শপথ সেই মঞ্চ থেকে হতে পারে। তবে সে বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।
বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও ব্রিগেডে হাজির করার কথা ভাবা হচ্ছে। পশ্চিমবঙ্গ ছাড়া এখন ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিজেপির সরকার রয়েছে। প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হচ্ছে শপথের ব্রিগেডে। বিজেপি সূত্রের খবর, প্রত্যেক বিধায়ককেই এক হাজার লোক আনতে বলা হয়েছে। যে সব আসনে বিজেপি জেতেনি, সেখান থেকেও শপথ অনুষ্ঠানে কর্মী-সমর্থকদের আনতে বলা হয়েছে।
তবে শুধু প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী নন, রাজনাথ সিংহ, নিতিন গডকড়ী, জেপি নড্ডাদের মতো যাঁরা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি, তাঁরাও পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথে থাকতে পারেন বলে খবর।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 07, 2026 12:44 AM IST




Post Comment