ধনতেরসের আগে আজ সোনার দাম বাড়ল বা কমল ? দেখে নিন আজকের রেট চার্ট

কলকাতা: সামনেই ধনতেরস। এই দিনে সোনা-রুপো কিনলেই লক্ষ্মীলাভ নিশ্চিত, এমনটাই বিশ্বাস সকলের। তাই কালীপুজোর আগে এই বিশেষ দিনে গয়নার দোকানে ভিড় থাকে চোখে পড়ার মতো। ধন অর্থে সম্পদ। তেরস হল ত্রয়োদশী তিথি। দীপাবলীর সময় লক্ষ্মীপুজোর দিন দুই আগে ধনতেরাস হয়। বলা হয়, ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান ও তাঁদের ইচ্ছাপূরণ করেন। এই বিশ্বাস থেকে অনেকেই সারা বছর টাকা জমান ধনতেরসে সোনার গয়না কিনবেন বলে। ধনতেরসে সোনা কেনাকে শুভ বলে মনে করেন অনেকেই। তাই এই সময় সোনার বাজারদরের দিকে বিশেষ নজর থাকে ক্রেতাদের। ২ নভেম্বরের তুলনায় কলকাতায় ৩ নভেম্বর সোনা ও রুপো উভয়ের দামই বেড়েছে। 

২৪ ক্যারেট বা পাকা সোনার দাম
স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২ নভেম্বর ২৪ ক্যারেট অর্থাৎ ৯৯৫ বিশুদ্ধতার সোনার প্রতি গ্রামের দাম ছিল ১৩,৭৩৪ টাকা। ৩ নভেম্বর সেই দাম বেড়ে হয়েছে ১৩,৮২৩ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে প্রতি গ্রামে দাম বাড়ল ৮৯ টাকা।

গয়নার সোনার দাম
অন্যদিকে, ২২ ক্যারেট অর্থাৎ ৯১৬ বিশুদ্ধতার সোনার বিক্রির দরও বেড়েছে। ২ নভেম্বর যেখানে প্রতি গ্রামের দাম ছিল ১৩,০৫০ টাকা, ৩ নভেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ১৩,১৩০ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে দাম বেড়েছে ৮০ টাকা। একইভাবে ২২ ক্যারেট সোনার কেনার দর ১২,৪৯৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১২,৫৭৮ টাকা। এক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ প্রতি গ্রামে ৮১ টাকা।

হিরের গয়নার জন্য ব্যবহৃত সোনার দাম
শুধু ২৪ ও ২২ ক্যারেট নয়, দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। ২ নভেম্বর প্রতি গ্রামের দর ছিল ১০,৭১০ টাকা। ৩ নভেম্বর তা বেড়ে হয়েছে ১০,৭৮০ টাকা। অর্থাৎ একদিনে প্রতি গ্রামে ৭০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম
সোনার পাশাপাশি ঊর্ধ্বমুখী রুপোর দামও। ২ নভেম্বর ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি রুপোর বার-এর দাম ছিল ১,৮১,৯৬১ টাকা। ৩ নভেম্বর সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৮২,৬৯০ টাকা। অর্থাৎ মাত্র একদিনে প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ৭২৯ টাকা।

ধনতেরসের আগে এই দামবৃদ্ধি চিন্তায় ফেলতে পারে অনেককে। তবে মনে রাখা দরকার, এমন ওঠা-নামা রোজই চলতে থাকে। এখন এই ঊর্ধ্বগতি চলতেই থাকে কি না সেটাই দেখার।  মনে রাখতে হবে, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির প্রকাশিত এই দরগুলির সঙ্গে ৩ শতাংশ GST যুক্ত নেই। ফলে গয়না কেনার সময় GST এবং মেকিং চার্জ যোগ হওয়ার পরে ক্রেতাকে আরও বেশি টাকা খরচ করতে হতে পারে।   

 

Post Comment

You May Have Missed