দীপাবলির আবহে আর ছুঁতে পারবেন সোনা ? লাফিয়ে বাড়বে দাম ? আজ রাজ্যে কত চলছে রেট

Gold Silver Price Today : আপনার বাড়িতেও কোনও অনুষ্ঠান থাকলে আগেই সতর্ক হোন। উৎসবের আবহে এবার বাড়তেই পারে সোনার দাম (Gold Rate Today)। বাজার বিশেষজ্ঞদের মতে, দীপাবলির আগেই অনেকটা লাফ দিতে পারে গোল্ট রেট। প্রতিবারই এই সময়ে অনেকটা বেড়ে যায় সোনার দাম। তাই সন্তানের বিয়ে বা বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান থাকলে আগে থেকেই কিনে নিতে পারেন সোনা। জেনে নিন, আজ রাজ্য়ে কত চলছে গোল্ড রেট।

২৪ অক্টোবর রাজ্যের গোল্ড রেট

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৪০৯০
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৩৩৮৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১২৮২১
১৮ ক্যারেট ১ গ্রাম ১০৯৯০
রুপো (৯৯৯) ১ কেজি ১,৯৯,২২৩

  *১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

মনে করে সোনা বিক্রির আগে এই ৭ বিষয় মাথায় রাখবেন 
১ সোনার বিশুদ্ধতা- সোনার গয়নার ক্ষেত্রে ১৪, ১৮ ও ২২ ক্যারেটের গোল্ড হয়। যেখানে বিশুদ্ধতার পরিমাণ শেষ কথা বলে। ১০ গ্রামে মধ্য়ে কোন ক্যারেট সোনার পরিমাণ বেশি রয়েছে তার ওপর এর বিশুদ্ধতা যাচাই হয়।

২ নেট সোনার ওজন- এখানে সোনার গয়না থেকে পাথর, কোনও দামি ধাতু বাদ দিয়ে দেয় ক্রেতা। মন রাখবেন, ২৪ ক্যারেট সোনার গয়না সচরাচর দেখা যায় না। কারণ বিশুদ্ধ সোনা অত্যন্ত নরম ও নমনীয় হয়। তাই এটি দিয়ে গয়না তৈরি করা যায় না।  

৩ গোল্ড রেটের বিষয়ে জানুন- দোকানে গিয়ে আপনি দেখতে পারেন, পুরানো সোনা কেনার ক্ষেত্রে যে দর দোকানে দেওয়া হচ্ছে, তা জুয়েলারের দেখানো বিক্রির মূল্য থেকে আলাদা হতে পারে। সেই ক্ষেত্রে আপনার সোনার জন্য কত টাকা দোকানি দেবে, তা বুঝে নিন।  

৪ মেকিং চার্জ – একটা বিষয় মাথায় রাখবেন, আপনি গয়না কেনার সময় যে তৈরির খরচ দিতে হয়েছিল, গয়না বিক্রির সময় সেই মেকিং চার্জ আর পাবেন না। তাই এই বিষয়টি আগে থেকেই মাথায় রাখুন।

৫ টেস্টিং ও টাকা কাটার বিষয়- মনে রাখবেন, সোনার বিশুদ্ধতা যাচাই করার ক্ষেত্রে দোকানি ভ্যালুয়েশন পলিসি অনুযায়ী কিছু টাকা কেটে রাখতে পারেন, তাই আগে থেকেই এই বিষয়ে দোকানির সঙ্গে কথা বলে নিন।

৬ হলমার্ক যাচাই- BIS হলমার্ক গয়নায় ৬ সংখ্যার হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন বা (HUID) থাকে BIS Care অ্যাপের মাধ্যমে এই গয়নার বিশুদ্ধাতা যাচাই করে নিন। এতে দোকানি আপনাকে গয়না সম্পর্কে নেতিবাচক কথা বলতে পারবে না।  

৭ বাইব্যাক পলিসি- অনেক সময় সোনার গয়না বিক্রেতা কোথা থেকে জুয়োলারি কেনা হয়েছে, তার জন্য আলাদা দর দিতে পারেন । এই ক্ষেত্রে আসল ইনভয়েস বা অন্য কোনও নথি প্রয়োজন থাকলে তা আগে থেকেই গুছিয়ে রাখুন।

দোকানি কীভাবে আপনার সোনার দামের হিসেব করে ?
আপনি যদি ২২ ক্য়ারেট সোনার ২০ গ্রাম ওজনের গয়না বিক্রি করতে চান, তাহলে পাথর ও অন্যান্য উপাদানের জন্য ২ গ্রাম বাদ যেতে পারে। সেই ক্ষেত্রে সোনার আসল ওজন হবে ১৮ গ্রাম। যদি সোনার দাম প্রতি গ্রামে ১০,০০০ টাকা হয়, তাহলে এর প্রাথমিক মূল্য হবে ১,৮০,০০০ টাকা। তবে এখানে দোকানির শর্তাবলীর ওপর ভিত্তি করে চূড়ান্ত অর্থের পরিমাণ কমে যেতে পারে। 

আরও পড়ুন : দীপাবলির আগেই পাবেন ২০০০ টাকা, এই দিন চেক করবেন ব্যাঙ্ক অ্য়াকাউন্ট, সরকার করল ঘোষণা

 

Previous post

Jio Platforms IPO: ভারতের ইতিহাসে বৃহত্তম IPO! রেকর্ড গড়ল জিও! ৭.৪ লক্ষ কোটি টাকার বিড, আবেদন ১.৩৮ কোটিরও বেশি

Next post

CPIM Book Stall: বুক স্টল বিতর্কের মধ্যেও নয়া নজির, পশ্চিম মেদিনীপুরে পুজোয় ৩০ লক্ষ টাকার বই বিক্রি করল সিপিআইএম

Post Comment

You May Have Missed