ডিএ থেকে সপ্তম বেতন কমিশন…! সিঙ্গুরে শিল্প থেকে শিক্ষায় বরাদ্দ কত? কী কী চমক আজ রাজ্য বাজেটে? নজরে টিম শুভেন্দু

ডিএ থেকে সপ্তম বেতন কমিশন…! সিঙ্গুরে শিল্প থেকে শিক্ষায় বরাদ্দ কত? কী কী চমক আজ রাজ্য বাজেটে? নজরে টিম শুভেন্দু

Last Updated:

West Bengal Budget 2026: ‘ভাল কিছু ঘোষণা হতে চলেছে?’ প্রশাসনিক বৈঠকে আগেই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ রাজ্য বাজেটে বিশেষ কী কী থাকছে নজরে? কী প্রত্যাশা সাধারণ মানুষের? কী বলছে কালীঘাট? দেখে নেওয়া যাক একনজরে।

 কী কী চমক আজ রাজ্য বাজেটে? নজরে টিম শুভেন্দু
কী কী চমক আজ রাজ্য বাজেটে? নজরে টিম শুভেন্দু

কলকাতা: রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ আজ। শিক্ষা থেকে স্বাস্থ্য, জনমুখী প্রকল্প থেকে শিল্পের জোয়ার, ডাবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতিপূরণ, সবমিলিয়ে আজ নজরে শুভেন্দু অধিকারী সরকারের বাজেট। এই নিয়ে রাজ্যবাসীর মধ্যে উৎসাহ, কৌতূহল তুঙ্গে। বিশ্লেষকদের মতে, এই বাজেট শুভেন্দু অধিকারী সরকারের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

শপথ গ্রহণের ১১ দিনের মাথায় সপ্তম বেতন কমিশন গঠনে সবুজ সঙ্কেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রাজ্যের পালাবদলের পর বিজেপি সরকারের ‘প্রথম’ বাজেটই শুধু নয়। আরও একটি ‘প্রথম’ আছে, তা হল প্রথম অর্থমন্ত্রী হিসেবে স্বপন দাশগুপ্তের আজ বড় চ্যালেঞ্জ৷ সূত্রের খবর, সরকারি কর্মচারীদের DA ও সপ্তম বেতন কমিশন নিয়ে আজ বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর তাতেই আশায় আশায় বুক বাঁধছেন, সরকারি কর্মচারিরা।

কী চাইছে বাংলার মানুষ? কী প্রত্যাশা?

বাজেট প্রত্যাশার পারা চড়ছে সাধারণ মানুষেরও। একাধিক জনদরদী প্রকল্পের পাশাপাশি, মহার্ঘ্যভাতা, শিক্ষায় নবীকরণ, শিল্পে বরাদ্দ বৃদ্ধিতে নতুন কর্মসংস্থান সব নিয়েই উৎসাহ উর্ধমুখী। সাধারণ মানুষের মুখোমুখি হয়েছিল নিউজ 18 বাংলা। তাঁদের সকলেরই প্রত্যাশা আগামী দিনে চাকরি হবে, ইন্ডাস্ট্রি বাড়বে, জিনিস পত্রের দাম কমবে। কেউ কেউ আশা করছেন পেট্রোল, বিদ্যুৎ-এর দামও কমবে।

কী বলছে কালীঘাট?

অন্যদিকে বাজেট প্রতিক্রিয়া নিয়ে ধীরে চলো নীতি নেবে কালীঘাট তৃণমূল, এমনটাই সূত্রের খবর। এই বিষয়ে সমস্ত দিক খতিয়ে, বিবেচনা করে মন্তব্য করতে বলা হয়েছে বিধায়কদের। রাজ্যে নতুন সরকার এসেছে, তাদের প্রথম বাজেট। ফলে তাদের কাজে যথাযথ সময় না দিয়ে কোনও মন্তব্য করতে চাইছে না কালীঘাট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি

এদিকে রাজ্যে বাজেট আবহে সপ্তাহান্তে পশ্চিমবঙ্গে এসেই বাজেটের বিষয়ে রাজ্য সরকারকে এই বিষয়ে একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প, রেল পরিকাঠামো এবং অন্যান্য খাতে মিলিয়ে প্রায় ৬০ হাজার কোটি টাকার বরাদ্দ প্রক্রিয়া চলছে। পাশাপাশি ইতিমধ্যেই জল জীবন মিশন ও পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় ৪০ হাজার কোটি টাকা এবং রেলের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এই চিঠিতে।

চিঠিতে মোদির আশ্বাস?

চিঠিতে মোদির আশ্বাস, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যের উন্নয়ন, পরিকাঠামো এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। এই চিঠির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রের এই সমর্থন রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলা খবর/ খবর/কলকাতা/

ডিএ থেকে সপ্তম বেতন কমিশন…! সিঙ্গুরে শিল্প থেকে শিক্ষায় বরাদ্দ কত? কী কী চমক আজ রাজ্য বাজেটে? নজরে টিম শুভেন্দু

Previous post

দুর্যোগের মধ্যে ইডেনে শাহবাজের বিধ্বংসী ব্য়াটিং, বেঙ্গল টি-২০ লিগে চ্যাম্পিয়ন রাঢ় টাইগার্স

Next post

‘রেজোলিউশন বুক শোভনদেববাবুর বাড়িতে কেন? ওঁর বাড়িটা তো পার্টি অফিস নয়’, বিস্ফোরক সন্দীপন

Post Comment

You May Have Missed