‘কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে, তবুও রণবীরকে মেনে নেব না’, স্পষ্ট বার্তা ‘শক্তিমান’ মুকেশের

‘কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে, তবুও রণবীরকে মেনে নেব না’, স্পষ্ট বার্তা ‘শক্তিমান’ মুকেশের

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • মুকেশ খান্না রণবীর সিংহকে ‘শক্তিমান’ চরিত্রে চান না।
  • রণবীর ‘ধুরন্ধর’ হতে পারেন, কিন্তু ‘শক্তিমান’ নন।
  • অভিনেতার লুক ও অভিনয় ‘শক্তিমান’-এর জন্য গুরুত্বপূর্ণ।
  • খান্না কোটি টাকা প্রস্তাব পেলেও রাজি হননি।

কলকাতা: বিভিন্ন সময়ে, বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও, তিনি এখনও আট থেকে আশির কাছে পরিচিত, ‘শক্তিমান’ (Shaktimaan) হিসেবেই। মুকেশ খান্না (Mukesh Khanna)। সময় পেরিয়েছে, বয়স বেড়েছে মুকেশ খান্নার, তবে তাঁর সঙ্গে চিরকালের জন্য যেন জুড়ে গিয়েছে ‘শক্তিমান’ চরিত্রটি। সবসময়, প্রত্যেকটা বিষয় নিয়ে নিজের স্পষ্ট ও সুচিন্তিত মতামত রাখেন মুকেশ। সদ্য শোনা গিয়েছিল, নতুন করে তৈরি হবে ‘শক্তিমান’ আর সেই ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিংহ (Ranveer Singh)। তবে এই খবর কানে আসতেই, এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুকেশ খান্না! কিন্তু কেন রণবীর সিংহকে ‘শক্তিমান’-এর চরিত্রে অভিনয় করতে দিতে চান না মুকেশ?

কেন রণবীরকে ‘শক্তিমান’ হিসেবে চান না মুকেশ খান্না?

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, মুকেশ খান্না রণবীর সিংহকে নিয়ে কথা বলেছেন। সদ্যই মুক্তি পেয়েছে রণবীর সিংহের সিনেমা ‘ধুরন্ধর’। এই ছবির ২টি পর্বই উল্লেখযোগ্য ব্যবসা করেছে, দর্শকদের প্রশংসাও কুড়িয়েছেন। তবে তারপরেও, মুকেশ খান্না স্পষ্ট জানিয়েছিলেন, তিনি রণবীর সিংহকে ‘শক্তিমান’-এর চরিত্রে দেখতে চান না। মুকেশের কথায়, ‘রণবীর সিংহ ‘ধুরন্ধর’ করতে পারেন, ‘গালি বয়’ করতে পারেন, ‘খিলজি’ -র চরিত্রে অভিনয় করতে পারেন.. কিন্তু ‘শক্তিমান’-এ অভিনয় করার জন্য, শুধু অভিনয় নয়, লুকটাও ভীষণ গুরুত্বপূর্ণ। ‘পৃথ্বীরাজ চৌহান’-এর চরিত্রে যিনি অভিনয় করবেন, তাঁকে পৃথ্বীরাজ চৌহানের মতোই দেখতে হওয়া উচিত। তবে অক্ষয় কুমারকে (Akshay Kumar) তা লাগেনি মোটেই। সেই কারণে তাঁকে পরচুলা ব্যবহার করতে হয়েছে। যখন আমি কোনও ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতাম, তখন শুধু পোশাক পরিবর্তন করতেই আমার দেড় ঘণ্টা লেগে যেত। আমি সাত ইঞ্চি মুকুট পরতাম।’

আর্থিক ক্ষতি, তবু অনড় মুকেশ!

মুকেশ এ ও বলেছেন, রণবীর সিংহের ‘শক্তিমান’ হওয়ার তিনি যে বিরোধিতা করছেন, এতে তাঁর আর্থিক ক্ষতিও হচ্ছে। প্রযোজক এই ছবিটি এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। ‘শক্তিমান’ মুকেশ খান্না বলছেন, ‘এই কাজের জন্য আমায় প্রযোজক কোটি কোটি টাকা দিতেও রাজি। কিন্তু আমি রাজি হচ্ছি না বিষয়টায়। তাঁরা রণবীরের কথা বলায় আমি স্পষ্ট জানিয়ে দিই, এই অভিনেতাকে আমার চাই না। কিন্তু ওঁরাও রণবীরকে নিয়ে অনড়। ওঁরা আসলে তারকা চান, কিন্তু আমার তো তারকাকে প্রয়োজন নেই। যদি আমাকে অনুমতি দেওয়া হয়, তবে আমি সারা দেশে অডিশন নিয়ে শক্তিমানের চরিত্রে অভিনয় করার জন্য অভিনেতা নির্বাচন করব। এতে মানুষ এমন একজনকে ‘শক্তিমান’ হিসেবে পাবেন, যিনি সুন্দর, সরল এবং দয়ালু। আমার মনে হয়, যে অভিনেতার আগে থেকেই একটা পরিচিতি রয়েছে, তিনি কখনোই শক্তিমান হতে পারেন না।’

Post Comment

You May Have Missed