কালিয়াচকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ‘বাংলাদেশি নাগরিক চেমানি বিবি’, গুরুতর অভিযোগ কংগ্রেসের
মালদা: কালিয়াচকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান বাংলাদেশি নাগরিক, অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান চেমানি বিবি বাংলাদেশি, অভিযোগ কংগ্রেসের। কংগ্রেসের তরফে দাবি, ’বাংলাদেশের ভোটার তালিকায় নাম রয়েছে চেমানি বিবির বাবার। তাঁদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে, বিয়ের পর ভারতে আসেন”, SIR-এ পঞ্চায়েতের তৃণমূল প্রধানের নাম বিবেচনাধীন রয়েছে, দাবি কংগ্রেসের।
আরও পড়ুন, নেপালে মৃতের সংখ্যা আরও বাড়ল, ড্রোনের নজরদারিতে যে ভয়াবহ ছবি উঠে এল এবার
২৭ অগাস্ট, অনাস্থার ভোটাভুটির পর নতুন প্রধান হন তৃণমূলের চেমানি বিবি। SIR-এ নাম বিবেচনাধীন, তাও কীভাবে প্রধান, প্রশ্ন তুলেছে কংগ্রেস। সব নথিপত্র আছে, ষড়যন্ত্র করা হচ্ছে, দাবি পঞ্চায়েত প্রধানের স্বামীর। অভিযোগ পেলে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থার আশ্বাস BDO-র।
Sharadwat Mukherjee : ‘উনি লোক ডেকে নিয়ে রাস্তা ভরিয়ে দেবেন…’, মমতার বিরুদ্ধে FIR প্রসঙ্গে শারদ্বত
Post Comment