কর্ত্যব্যে গাফিলতির অভিযোগ, ভবানীপুরে সরানো হল ৩ ম্যাজিস্ট্রেটকে, ভোটের মুখে সাসপেন্ড
কলকাতা : কর্তব্যে ‘গাফিলতি’- র অভিযোগ, ভোটের মুখে ভবানীপুরে সাসপেন্ড ৩ ম্যাজিস্ট্রেট। ভবানীপুরে ভোটের দায়িত্বে থাকা ৩ আধিকারিককে সরালো নির্বাচন কমিশন। সাসপেন্ড ৩ আধিকারিক সুরঞ্জন দাস, সত্যরঞ্জন পাল ও সৌভিক নন্দী। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড ভবানীপুরের ৩ আধিকারিক। ফ্লাইং স্কোয়াডের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নিযুক্ত ছিলেন ৩ আধিকারিক। ‘১৭ তারিখ রাত ৯টা থেকে ১৮ তারিখ সকাল ৭টা পর্যন্ত ডিউটি ছিল ৩ আধিকারিকের। রাত ১১টার সময় ভবানীপুর থানার সামনে প্রয়োজন ছাড়াই বসে ছিলেন ৩ আধিকারিক। সারপ্রাইজ ভিজিটে ৩ আধিকারিককে বসে থাকতে দেখেন আয় ব্যয় পর্যবেক্ষক। ৩ আধিকারিক ঠিকমত নিজেদের দায়িত্ব পালন করেননি’, ভবানীপুরের ভোটের দায়িত্বে থাকা ৩ ম্যাজিস্ট্রেটকে সরিয়ে জানাল কমিশন।
Sri Suranjan Das, Sri Satyaranjan Paul and Shri Souvik Nandy who were assigned Magistrate duty in different FST team under 159, Bhabanipur AC have been suspended with immediate effect for dereliction of duty.
by DEO Kolkata South.@CEOWestBengal @SpokespersonECI
— DEO KOL SOUTH (@deokolsouth) April 20, 2026
পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচন ২ দফায়। অবাধে, নিরাপদে, সুষ্ঠু ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। আগেই কড়া বার্তা দেওয়া হয়েছিল কমিশনের তরফে। স্পষ্ট জানানো হয়েছিল কোনও ক্ষেত্রে কোনও ধরনের অনিয়ম, বেনিয়ম দেখলে রেয়াত করা হবে না, তা সে যিনিই করে থাকুন না কেন। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। তার ২ দিন আগে ভবানীপুরের ৩ ম্যাজিস্ট্রেটকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
বুথের বাইরে নির্বাচন কমিশনের ‘লক্ষণরেখা’
বুথের চারপাশে ১০০ মিটার পর্যন্ত কার্যত ‘লক্ষ্মণরেখা’ তৈরির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই অংশে ভোটার ছাড়া অন্য কারও প্রবেশাধিকার থাকবে না। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, বুথের বাইরে ১০০ মিটারের বলয়ের মধ্যেই বসবেন সংশ্লিষ্ট বুথের BLO ও তাঁর একজন সহকর্মী। তারা ভোটারের নথি যাচাই করবেন। নথি যাচাইয়ের পরে বুথের মধ্যে ঢুকতে পারবেন ভোটাররা। বুথে ঢোকার দরজার সামনে দু’জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। একজন ভিতরের দিকে মুখ করে এবং দ্বিতীয়জন জওয়ান ভোটারদের লাইন দেখবেন। বাইরে ভোটারদের লাইন দেখতে রাজ্য পুলিশ থাকতে পারে। এর পাশাপাশি কমিশনের তরফে জানা গিয়েছে, বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। পুলিশের ভূমিকা থাকবে শুধুমাত্র ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার কাজে।



Post Comment