ওপেন ডিবেটে এবার প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর , ‘কে দেশদ্রোহী, মুখোমুখি বসুন..’

নয়াদিল্লি: ওপেন ডিবেটে এবার প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল গান্ধীর ।’কে দেশদ্রোহী, কার কোন ফরেন ফান্ডিং, মুখোমুখি বসুন। একদিকে আপনি, আরেকদিকে আমি, বিচারক মোহন ভাগবত’, সব কিছু নিয়েই প্রকাশ্যে বিতর্ক হোক, হাতে গোলাপ নিয়ে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ রাহুলের।

আরও পড়ুন, “বাদ যাবে না শিলিগুড়িও, জায়গা দেখছি, IIT, IIM, একটা কিছু তো দিতে হবে শিলিগুড়িকে”, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন হাতে একটি গোলাপ নিয়ে রাহুল গান্ধী বলেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়েছি। আপনি বলেছেন যে, বিরোধীরা দেশদ্রোহী। যে কোনও স্টেজে, আপনি জায়গা বাছুন। আমার সঙ্গে বিতর্কে যোগ দিন। দেশদ্রোহী কে, বিদেশি শক্তির যোগাযোগ কার আছে, এবং কী ধরণের যোগাযোগ রয়েছে? দ্রুত থেকে দ্রুত করুন। ভয় পাবেন না। দুজনে মিলবো। মিডিয়া থাকবে। দেশের যুবসমাজ থাকবে। টেবিল থাকবে, একদিকে আপনি থাকবেন। একদিকে আমি থাকব। যাকে আপনি চান, বিচারক বানাবেন, বানান। ঠিক আছে, মোহন ভাগবতজিকে বসিয়ে দিন। এবং তারপরে বিতর্ক করা যাক। ফাইনান্সশিয়াল সিস্টেম নিয়ে প্রশ্ন উঠবে, ইউএস ডিল কেন হল, কী করে হল, এত দ্রুত কেন হল, কেন আপনিই শুধু করলেন, কেন ক্যাবিনেটকে জানালেন না ? আদানির মামলা বন্ধ হয়ে গেল কেন ? এরকম অনেককিছু বিষয় রয়েছে। যেগুলি খোলামেলা আলোচনা হবে। আসুন, ভয় পাবেন না। ..আপনি অভিযোগ এনেছেন না আমার উপর ? চলে আসুন। বাকি বিষয়গুলিতে আপনি ডিফামেশন কেস দিয়ে রেখেছেন, সম্ভবত ৪৫ টি  ডিফামেশন কেস রয়েছে আমার উপর। কিন্তু এই বিতর্কের বিষয়ে, বিদেশি যোগাযোগে আপনি ডিফামেশন দিচ্ছেন না , দিন না, ওখানে এটা নিয়েও আলোচনা করব। আসুন। এই সব কিছু নিয়ে খোলামেলা আলোচনা করব। শুভ দীপাবলী মোদিজি।’

প্রসঙ্গত, এদিকে সংসদের ভিতরে রাহুল গান্ধীর ঘুমন্ত ছবি ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার। দেশের নেতা কি এমনই হওয়া উচিত? প্রশ্ন তোলা হয়েছে পোস্টারে। সঙ্গে রয়েছে সংসদের ভিতরে রাহুল গান্ধীর ঘুমন্ত ছবি। করুণাময়ী থেকে শুরু করে সল্টলেকের বিস্তীর্ণ এলাকায় লাগানো হয়েছে এই পোস্টার। কে বা কারা এই পোস্টার লাগাল? তা জানা যায়নি। 

Post Comment

You May Have Missed