Smriti Irani on Mamata: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন..,’ কলকাতায় এসে কংগ্রেস-তৃণমূলকে এক ব্র্যাকেটে রেখে আক্রমণ, কী বললেন স্মৃতি ইরানি?

Last Updated:

Smriti Irani on Mamata: স্মৃতি ইরানি বলেন, ‘‘তিন কোটি মানুষ এমন আছে অ্যাবসেন্ট, সেসব লোকগুলো কোথায় আছে, সেই বিষয়ে খোঁজ নিতে কেন ইচ্ছে নেই তৃণমূল আর কংগ্রেসের? তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের ভোটের তালিকায় নাম তুলে দেওয়ার চেষ্টা করেছিল, সেটা আমরা দেখেছি।’’

কী বললেন স্মৃতি ইরানি
কী বললেন স্মৃতি ইরানি

কলকাতা: দিল্লিতে ককরোচ থেকে কংগ্রেস, তৃণমূল থেকে সপা, বিরোধীরা একজোট হয়ে এসআইআর বিরোধী বিক্ষোভের কাউন্টার হিসাবে পাল্টা দেশের বিভিন্ন দিকে ‘গণতন্ত্র বাঁচাও’ মিছিল করছে বিজেপি৷ মঙ্গলবার কলকাতায় ABVP-র কর্মসূচির অংশ হিসাবে কলকাতায় এসেছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি৷ সেখানেই কংগ্রেসের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি৷

রামলীলার বিক্ষোভ পরবর্তী পদ্ধতিতে

গত রবিবারই রামলীলা ময়দানে এসআইআর বিরোধী বিক্ষোভে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সমাবেশের ডাক দিয়েছিলেন রাহুলরা৷ তাতে যোগ দিয়েছিলেন মমতা, অখিলেশরাও৷

এদিন মমতার রামলীলায় উপস্থিত থাকা নিয়ে কথা বলতে গিয়ে স্মৃতি ইরানি বলেন, ‘‘যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা নিয়ে আমি একটু তথ্য তুলে ধরতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এরা দিল্লি লুটেছে, এরা পশ্চিমবাংলা লুট করতে চায়। প্রত্যেকটা বুথে প্রত্যেকটা ভোটারের কাছে বুথ লেভেলের অফিসার অন্তত তিনবার করে এক একটা ভোটারের সঙ্গে দেখা করেছে।’’

স্মৃতি ইরানি বলেন, ‘‘(বাদ যাওয়া) ১৩ কোটির মধ্যে, তিন কোটি যাঁরা মারা গেছেন। ছ’ কোটি ভারতীয় আছে, যাঁরা নিজেদের ঠিকানায় বদলেছেন। এই ভাবেই ধাপে ধাপে নব্বই শতাংশ ভোটারের তথ্য সংগ্রহ করা হয়ে গেছে। তাহলে কংগ্রেস আর তৃণমূল কেন চাইছে যাঁরা মারা গেছেন, সেই ভোটারদের নাম তালিকায় থাকুক? যদি এক কোটির নাম ডুপ্লিকেট হয় তাহলে তাদের নাম কেন তালিকায় থাকবে?’’

ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করার ক্ষেত্রে বিরোধী দলের উদ্দেশ্য নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন: “যদি ভোটার তালিকায় একই নাম একাধিক বা মৃত ব্যক্তির নাম থাকে, তাহলে কংগ্রেস দল কেন মৃত ব্যক্তিদের নাম পুনর্নবীকরণ করতে চায়?”

কংগ্রেসকে কটাক্ষ

কংগ্রেসকে আক্রমণ করে স্মৃতি ইরানির প্রশ্ন, ‘‘কংগ্রেস ২০১৪ সাল থেকে নির্বাচনে হারছে। জ্ঞানেশ কুমার তখন প্রধান নির্বাচন কমিশনারও ছিলেন না৷’’ তাঁর কথায়, বর্তমান এসআইআর (SIR) প্রক্রিয়ার আগে ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত কংগ্রেস ৫৬টি নির্বাচনে হেরেছে৷

Post Comment

You May Have Missed