এবার টেসলার নজরে পশ্চিমবঙ্গ, খুলতে চলেছে সার্ভিস সেন্টার ও বডি শপ
কলকাতা: এবার পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছে আমেরিকান ধনকুবের ইলন মাস্কের (Elon Musk) গাড়ি নির্মাতা সংস্থা টেসলা (Tesla)। গত ২২ এপ্রিল তারা তাদের একটা নতুন ৬ সিটার গাড়ি (Tesla Model Y L) লঞ্চ করেছে। আর তারপরই সংস্থার জেনারেল ম্যানেজার শরদ আগরওয়াল জানিয়েছেন সংস্থা খুব তাড়াতাড়ি দেশের একাধিক জায়গায় তাদের সার্ভিস নেটওয়ার্ক ও বডি শপ নেটওয়ার্ক এক্সপ্যানড করবে। আর সেখানেই উঠে এসেছে পশ্চিমবঙ্গের নামও।
টেসলা (Tesla) -র নতুন এই মডেলটি একটি ৬ সিটার SUV। নাম Model Y L। নতুন এই গাড়ির দাম তারা রেখেছে ৬১.৯৯ লক্ষ টাকা। প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে বড়সড় পরিবর্তন আনার লক্ষ্যেই এই মডেলটি আনা হয়েছে বলে খবর।
তবে শুধুমাত্র গাড়ি লঞ্চ নয়। এর থেকেও গুরুত্বপূর্ণ হল টেসলা (Tesla) -র সার্ভিস পরিকাঠামো তৈরি করার পরিকল্পনা। সংস্থার জেনারেল ম্যানেজারের কথায় স্পষ্ট টেসলা (Tesla) -র ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপর আস্থা বাড়ছে। তবে পশ্চিমবঙ্গের কোন শহরকে প্রাথমিক ভাবে তারা বেছে নেবে, সেটাও একটা ব্যাপার। কলকাতা বা হাওড়া ছাড়াও শিলিগুড়ি, বর্ধমান বা আসানসোলের মতো শহরকেও বেছে নিতে পারে তারা।
আর বর্তমানে পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে। আর এর পিছনে রয়েছে মূলত জ্বালানি ও সরকারের ইলেকট্রিক গাড়ির প্রতি দৃষ্টিভঙ্গির মতো বেশ কিছু কারণ। তবে, চার্জ দেওয়ার পরিকাঠামোর অভাব এখনও যথেষ্ট পরিমাণে। আর সেই জায়গায় টেসলা (Tesla) -র এই আগমন বাজার বদলানোয় বিরাট ভূমিকা নিতে পারে।
এ ছাড়াও টেসলা (Tesla) টার্গেট করছে চার্জিং নেটওয়ার্ককে। ইতিমধ্যেই দেশে চালু হয়েছে টেসলা (Tesla) -র ৫ টি সুপার চার্জার। এ ছাড়াও টেসলা (Tesla) দেশের বড় শহরগুলোকে হাইওয়ে ভিত্তিক চার্জিং নেটওয়ার্কএর মাধ্যমে জুড়ে ফেলার পরিকল্পনাও করেছে। প্রথম পর্যায়ে এই ক্ষেত্রে কলকাতা বা পূর্ব ভারতের কোনও শহর না থাকলেও, টেসলা (Tesla)র চিন্তা ভাবনা দেখে বোঝায় যাচ্ছে তারা ধীরে ধীরে পূর্বেও এক্সপ্যানড করতে চাইছে।
সব মিলিয়ে টেসলা (Tesla) -র এই উদ্যোগ শুধুমাত্র নতুন গাড়ির মডেল লঞ্চ বা শুধু গাড়ি বিক্রির বিষয় নয়। টেশলার এই উদ্যোগের ফলে বাংলার ইলেকট্রিক গাড়ির বাজার আরও শক্তিশালী ভাবে গড়ে উঠবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।
তথ্যসুত্র: IANS



Post Comment