উত্তপ্ত ক্যানিং! আক্রান্ত সাব ইন্সপেক্টর

উত্তপ্ত ক্যানিং! আক্রান্ত সাব ইন্সপেক্টর

ক্যানিং: ভোটের পর প্রবল উত্তেজনার ছবি। উত্তপ্ত ক্যানিং, পুলিশকে বেধড়ক মার, আক্রান্ত সাব ইন্সপেক্টর। পুলিশকে মারধর ঘটনায় ধরপাকড়, ভাঙচুর পুলিশের গাড়ি, গ্রেফতার ৩৬। নারায়ণপুর পঞ্চায়েত ভেঙে ঢোকার চেষ্টা করে একদল মানুষ, পুলিশ সূত্র। ঘটনাস্থলে ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশ গেলে পুলিশকে বেধড়ক মারধর। পুলিশকে লক্ষ্য করে ইট, ভাঙচুর পুলিশের ৩ টি গাড়ি।

এদিকে ভোট পরবর্তী হিংসা যেন থামতেই চাইছে না। ন্যাজাটে ভেড়ি দখল ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হতে হয়েছে ৩ পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। অন্ধকারে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এরপর সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। ভেড়ি দখল ঘিরে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, ১১ জনের নামে FIR, গ্রেফতার ৪। ঘটনাস্থলে BSF-র শীর্ষ আধিকারিক, বারাসাত পুলিশ জেলার আইজি।

শমীক ভট্টাচার্য ইতিমধ্যেই বার্তা দিয়েছেন যে তৃণমূলের যে সব কর্মীরা বিজেপির পতাকা হাতে নিয়ে অশান্তি ছড়াচ্ছেন, তাঁদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেভাবে হিংসার ঘটনা ঘটছে, তা যেন কড়া হাতে দমন করা হয়, তাই নিয়ে একেবারে অভিযোগ জানিয়ে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি জানিয়েছেন, ‘বিজেপির তৃণমূলীকরণ হবে না, ২জন কর্মী নিহত। আমরা জিতেছি, উল্টো ফল হলে ২০০জন খুন হতে। অভ্যন্তরীণ দ্বন্দ্বে গেরুয়া আবীর লাগিয়ে তৃণমূলের পার্টি অফিস দখল। তৃণমূলের কর্মীরাই রাতারাতি বিজেপির পতাকা নিয়ে হামলা চালাচ্ছে। কেউ অফিস দখল করলে দল থেকে তাড়িয়ে দেব।’ ভোট পরবর্তী সন্ত্রাস রুখতে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের। তিনি আরও বলেছিলেন, ‘ভয়ের বদলে ভরসার গ্যারান্টি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িত্ব অশান্তি তৈরির চেষ্টা চলছে, আমাদের নজর আছে। আমরা ঘোষণা করেছিলেন, মহাকরণ থেকে সরকার চলবে। কিন্তু মহাকরণ কী অবস্থায় আছে, তা দেখবেন নতুন মুখ্যমন্ত্রী।’

শুভেন্দু অধিকারীও বার্তা দিয়েছেন, ‘শান্তি বজায় রাখতে হবে।। ওরা অনেক অত্যাচার করেছে, কিন্তু আপনারা আইন হাতে নেবেন না। প্রত্যেকটা মামলাকে রি-ওপেন করা হবে। ৯ তারিখের পর পুলিশের অনুমতি নিয়ে বিজয় মিছিল করবেন। শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করুন। কেউ অপরাধী হতে পারেন, কিন্তু তাঁর পরিবারের সদস্যরা সবাই অপরাধী নয়।’

উল্লেখ্য, শনিবারই বিজেপি সরকারের শপথ। তার আগে নবান্নে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সঙ্গে সৌমিত্র খান। বিজেপির পতাকা নিয়ে তৃণমূলই মারছে তৃণমূল। অভিযোগ জানাতে নবান্নে শমীক ভট্টাচার্য। 

Previous post

North Dinajpur News: হাতাহাতির মাঝেই ব্যাগ থেকে বেরল বোমা! চোপড়ার বাজার এলাকায় মারাত্মক কাণ্ড, ছুটে এল পুলিশ

Next post

RBI-এর মাস্টার প্ল্যান, বাড়িতে রাখা সোনা থেকেই হবে ‘গোল্ডেন’ আয়! জেনে নিন আপনার কী লাভ হবে

Post Comment

You May Have Missed