আশা করছি ১৫০- র বেশি, আমার তো মনে হচ্ছে ১৭০-৮০টা পর্যন্ত পৌঁছতে পারব : সুকান্ত মজুমদার
কলকাতা : পুরসভা ভোটে কাদের প্রার্থী করবে বিজেপি? আসন্ন নির্বাচনে কি শরিক দলের সঙ্গে লড়বে তারা? এইসব প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘দেখুন প্রার্থী পার্টি করবে। আমাদের রাজ্য সভাপতি আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। আমাদের পার্টির একটা পরিকাঠামো রয়েছে। স্বাভাবিক ভাবেই আমাদেরও একটা কমিটি তৈরি হয়েছে। সেই কমিটি নীচ থেকে সবার সঙ্গে আলোচনা করে নাম তুলে আনবে। তারপর সবশেষে রাজ্য সভাপতির সম্মতি অনুসারে প্রার্থী হবে। আমাদের রাজ্য সভাপতির বক্তব্য তো পরিষ্কার যে এই রাজ্যে কোনও শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি। আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। তো স্বাভাবিকভাবেই আমরা এখনও পর্যন্ত কোনও শরিকি সিট শেয়ারিংয়ের ব্যাপারে আলোচনা করিনি। বিগত বিধানসভা নির্বাচনে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০১টিতে বিজেপি এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার ২০৯টা সিট হয়েছে। আমরা তো আশা করছি ১৫০- র বেশি, আমার তো মনে হচ্ছে ১৭০-৮০টা পর্যন্ত আমরা পৌঁছতে পারব।’
‘যে ভোটেই দাঁড়ান না কেন, ওনাকে হারানোর জন্য আমরা তৈরি’, সুকান্ত মজুমদারের নিশানায় কে?
বিধানসভা মডেলেই হবে পুরভোট, দেওয়া হবে ‘চার্জশিট’, হুঙ্কার দিয়েছেন সুকান্ত মজুমদার। কলকাতা, হাওড়ায় পুরভোট নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। ‘বিধানসভা ভোটের কায়দায় পুরভোটেও দেওয়া হবে রাজনৈতিক চার্জশিট। কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে চার্জশিট। বিজেপি প্রার্থী বাছাইয়ের জন্য তৈরি হবে SOP, স্বচ্ছ ভাবমূর্তিতে জোর দেবে বিজেপি’, দাবি সুকান্ত মজুমদারের। ‘পুরভোটে রাজ্যে একাই লড়বে বিজেপি। ১৪৪টির মধ্যে ১১০ ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপির লক্ষ্য অন্তত ১৫০ ওয়ার্ড’, ঘোষণা সুকান্তর। পুরভোটের প্রস্তুতিতে কলকাতার দায়িত্বে রয়েছেন সুকান্ত মজুমদার। তার সঙ্গে রয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, রিতেশ তিওয়ারি। অন্যদিকে, হাওড়ায় পুরভোটের দায়িত্বে রয়েছেন রাহুল সিন্হা এবং তাঁর সঙ্গে আহ্বায়ক হিসেবে রয়েছেন সঞ্জয় সিং।
বিধানসভা ভোটে বিরাট জয়ের পর, এবার বিজেপির নজরে কলকাতা পুরসভা। সোমবারই কলকাতা পুরসভার ভোটের জন্য় কমিটি তৈরি করে তার ইনচার্জ করা হয়েছে সুকান্ত মজুমদারকে। বর্তমানে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ২০৯টি করা হচ্ছে। এবারের পুরভোটে এক লড়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সুকান্ত মজুমদার। হাওড়া পুরসভার নির্বাচনের জন্য় ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির রাজ্য়সভার সাংসদ রাহুল সিন্হাকে। আহ্বায়ক করা হয়েছে বালির বিজেপি বিধায়ক সঞ্জয়কুমার সিং-কে।
Purulia News | গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাবে অপসারিত তৃণমূলের প্রধান | ABP Ananda LIVE
Post Comment