আমেরিকার হানায় ৩ ভারতীয়র মৃত্যু, মোদির সামনেই প্রশ্নের মুখে ট্রাম্প, কী জবাব দিলেন?

আমেরিকার হানায় ৩ ভারতীয়র মৃত্যু, মোদির সামনেই প্রশ্নের মুখে ট্রাম্প, কী জবাব দিলেন?

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচই শুধু গায়ে লাগেনি, ওমান সাগরে আমেরিকার হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয়রাও। সেই নিয়ে এবার প্রশ্নের মুখে পড়তে হল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাঁকে কার্যত গা বাঁচাতেই দেখা গেল। (Narendra Modi-Donald Trump Meet)

G7 সম্মেলন উপলক্ষে এই মুহূর্তে ফ্রান্সে রয়েছেন ট্রাম্প। সেখানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। দ্বিপাক্ষিক বৈঠকের আগে  এভিয়ঁ-লে-বাঁ শহরে সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। সেখানেই প্রশ্নোত্তর পর্বে ওমান সাগরে ভারতীয় নাবিকদের জাহাজে আমেরিকার হামলার প্রসঙ্গ ওঠে। (Modi-Trump Meet)

ওমান সাগরে ভারতীয় নাবিকদের জাহাজে যেভাবে হামলা চালিয়েছে আমেরিকা, তাতে মৃতদের পরিবারকে সমবেদনা জানাবেন কি না, জানতে চান জনৈক সাংবাদিক। উত্তরে ট্রাম্প বলেন, “হ্যাঁ, অবশ্যই। আমি শুনেছি। কঠিন পেশা একটি। যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। ওই সকলকে ভালবাসি আমি।”

আরও পড়ুন: ‘মোদিকে দেখতে দেবদূতের মতো, টোটাল কিলার’, মোদি প্রশস্তি ট্রাম্পের, বললেন, ‘ওঁকে কেউ আঘাত করলে…’

গত সপ্তাহে ওমান উপকূলে ভারতীয় নাবিকদের জাহাজে হামলা চালায় আমেরিকা। ওই হামলায় আদিত্য শর্মা, শিবানন্দ চৌরাসিয়া এবং পি সুরেশ নামের তিন ভারতীয় নাবিক মারা যান। বাকিদের কোনও রকমে উদ্ধার করা সম্ভব হয়। নিহতদের মধ্যে দু’জনের দেহ ফেরানো গিয়েছে। সেই নিয়ে দেশের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 

আরও পড়ুন: ‘পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রকেও ছাপিয়ে যাবে’, এবার ভাঙছে এই বড় দল? অমিত শাহের সঙ্গে গোপনে যোগাযোগ? বলছেন খোদ মন্ত্রী

সেই আবহে G7 সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে মোদিকে আক্রমণ করছেন বিরোধীরাও। কংগ্রেসের সুরেন্দ্র রাজপুত লেখেন, ‘ট্রাম্প তিন ভারতীয়কে হত্যা করেছেন। তার পরও ঔদ্ধত্য দেখাচ্ছেন। আর মোদি নিজে থেকে এগিয়ে যাচ্ছেন কথা বলতে’। কংগ্রেসের X হ্যান্ডলে পাশাপাশি দু’টি ভিডিও পোস্ট করা হয়, একটিতে মৃতের পরিবারের হৃদয় বিদারক কান্না, অন্যটিতে হাসিমুখে মোদি এবং ট্রাম্পের করমর্দনের। কংগ্রেস লেখে, ‘আমেরিকা তিন নাগরিককে হত্যা করেছে। ট্রাম্পের সঙ্গে হাসিঠাট্টা করছেন মোদি। নির্লজ্জ প্রধানমন্ত্রী’।

আম আদমি পার্টির তরফে লেখা হয়, ‘যিনি ভারতের তিন যুবককে হত্যা করেছেন, তাঁর সঙ্গে মোদির এত সহজ এবং বন্ধুত্বপূর্ণ আচরণ লজ্জাজনক। ট্রাম্পকে ধন্যবাদ জানাতে পারেন মোদি, তাঁর সামনে নত হতে পারেন। একদিন এমন প্রধানমন্ত্রী পাবে দেশ, যিনি আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন, তারা যে ভাষা বোঝে, সেই ভাষাতেই জবাব দেবে’।

Post Comment

You May Have Missed