আজ মেট্রো পরিষেবা বন্ধ থাকছে এই রুটে

আজ মেট্রো পরিষেবা বন্ধ থাকছে এই রুটে

কলকাতা: আজ মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা। খুব তাড়াতাড়ি নিউ গড়িয়া মেট্রো স্টেশনের পুনর্নির্মাণের কাজ শুরু হবে। তার আগে ব্রিজি মেট্রো স্টেশনে আজ হবে রেক ঘোরানোর জন্য পরিকাঠামো তৈরির কাজ। আজ একদিনের জন্য বন্ধ থাকছে এই রুটে মেট্রো পরিষেবা। এরপর নিউ গড়িয়া মেট্রো স্টেশনকে বিচ্ছিন্ন করে তা ভাঙার কাজ শুরু হবে। কাজ শুরু হওয়ার পর ফের নিউ গড়িয়া মেট্রো স্টেশন চালু হতে লাগতে পারে ৬ মাস। 

আরও পড়ুন, “তৃণমূল কাউন্সিলরের অফিসের আলমারিতে গুচ্ছ গুচ্ছ পাট্টার আবেদনপত্র ” ! থানায় লিখিত অভিযোগ দায়ের BJP বিধায়কের

উল্লেখ্য, ৬০ ঘণ্টার লক্ষ্যমাত্রা, দ্রুতগতিতে চলছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। শুক্রবার রাত ৮টা থেকে শুরু হয়েছে কাজ। প্রথম দফায় কাজ চলবে কাল সকাল ৮টা পর্যন্ত। দ্বিতীয় দফায় কাজ শুরু হবে ২২ মে, আগামী শুক্রবার, ‘২২ মে রাত ৮ থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত দ্বিতীয় দফায় কাজ চলবে’। দ্বিতীয় দফায় যান নিয়ন্ত্রণ চলাকালীন বন্ধ রাখা হবে উল্টোডাঙাগামী বাইপাসের মূল রাস্তা। সল্টলেক বা নিউটাউনের দিক থেকে আসা গাড়ি চিংড়িঘাটা মোড় থেকে শুধুমাত্র বাঁদিকে টার্ন নিতে পারবে। কিন্তু কোনও গাড়ি এখান থেকে ডানদিকে যেতে পারবে না। ডানদিকে যেতে হলে গাড়িগুলিকে মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউ টার্ন দিতে হবে। উল্টোডাঙার হাডকো মোড় থেকে বাইপাসের দিকে ঢুকতে পারবে না কোনও পণ্যবাহী গাড়ি।

Previous post

PM Awas Yojana in Bengal: প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলায়…! কারা পাবেন বাড়ি? কারা পাবেন না? কত টাকার সুবিধা? আবেদনের সঠিক নিয়ম জেনে নিন আজই!

Next post

Surprise visit in hospitals: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বড় পদক্ষেপ! গভীর রাতে কলকাতার পাঁচটি সরকারি হাসপাতালে ‘সারপ্রাইজ ভিজিট’ করলেন স্বাস্থ্যসচিব, চলল পরিদর্শন

Post Comment

You May Have Missed