West Medinipur News: কাঁসাই নদীতে স্নান করতে যাওয়াই কাল! খড়গপুরের ৩ কিশোরের মর্মান্তিক পরিণতি, হতবাক সকলে
Last Updated:
West Medinipur News: গরমের সকালে বন্ধুদের সঙ্গে কাঁসাই নদীতে আনন্দ করতে গিয়ে যে এমন ভয়ঙ্কর পরিণতি হবে, তা ভাবেনি কেউ। অনিকেত বাঁধের গভীর জলে তলিয়ে গিয়ে প্রাণ হারাল খড়গপুরের তিন নাবালক। চোখের সামনে বন্ধুদের হারিয়ে স্তম্ভিত বাকিরা।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: গরমের দিনে সকালবেলায় বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে যাওয়াই কাল হল। জলের গভীরতা বুঝতে না পেরে কাঁসাই নদীতে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল তিন কিশোরের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কাঁসাই নদীর অনিকেত বাঁধ এলাকায়। মৃত তিন কিশোর পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বাসিন্দা বলে জানা গিয়েছে। চোখের সামনে বন্ধুদের এমন ভয়াবহ পরিণতিতে শোকস্তব্ধ বাকি তিন বন্ধু-সহ সকলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে খড়গপুর শহর থেকে ওই ছয় জন বন্ধু মিলে কাঁসাই নদীর অনিকেত বাঁধের কাছে স্নান করতে এসেছিল। নদীর ওই অংশে জলের গভীরতা অনেকটাই বেশি ছিল, যা ওই কিশোরদের পক্ষে বাইরে থেকে বোঝা সম্ভব হয়নি। তারা ভেবেছিল অগভীর জলে স্নান করে খুব ভালভাবেই হয়ত তারা পাড়ে উঠে আসতে পারবে। কিন্তু জলে নামার পরেই আসল বিপত্তি ঘটে। জলের তোড়ে তারা আচমকাই তলিয়ে যেতে শুরু করে। এই সময়ে একে অপরকে বাঁচানোর জন্য নিজেদের মধ্যে টানাটানি করতে গিয়েই ওই তিনজন জলের গভীরে তলিয়ে যায়।
এই ভয়াবহ পরিস্থিতি চোখের সামনে দেখে বাকি তিন বন্ধু আতঙ্কিত হয়ে পাগলের মতো চিৎকার শুরু করে দেয়। তাদের সেই আর্তনাদ শুনে দ্রুত ছুটে আসেন আশেপাশের স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রাই প্রাথমিকভাবে জলে নেমে তাদের উদ্ধারের কাজে হাত লাগান। পাশাপাশি, তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকেও এবং ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার খবর পেয়েছে।
Paschim Medinipur,West Bengal




Post Comment