Train Update: যাত্রীদের জন্য সুখবর! আজ থেকে ফের চলবে হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোন দিন কোথা থেকে

​দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, ৬৮০০৭/৬৮০০২ হাওড়া-জলেশ্বর-হাওড়া মেমু ট্রেনটি আংশিকভাবে চালানো হবে। আগামী ২৬ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ৬৮০০৭ হাওড়া-জলেশ্বর মেমু ট্রেনটি জলেশ্বরের বদলে বেলদা স্টেশনে যাত্রা শেষ করবে। অন্যদিকে, ২৭ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ৬৮০০২ জলেশ্বর-হাওড়া মেমু ট্রেনটি জলেশ্বরের পরিবর্তে বেলদা স্টেশন থেকেই হাওড়ার উদ্দেশে রওনা দেবে। রেল জানিয়েছে, বেলদা থেকে ট্রেনটি তার নির্ধারিত সময়েই ছাড়বে, ফলে যাত্রীদের সরাসরি হাওড়া পৌঁছতে কোনও সমস্যা হবে না।

Post Comment

You May Have Missed