South 24 Parganas News: সাগরমেলায় হারিয়ে মাঘমেলায় বাড়ি! হ্যাম রেডিও-প্রশাসনের তৎপরতায় ঘরে ফিরছেন উত্তরাখণ্ডের মহিলা, আনন্দে আত্মহারা পরিবার

South 24 Parganas News: সাগরমেলায় হারিয়ে মাঘমেলায় বাড়ি! হ্যাম রেডিও-প্রশাসনের তৎপরতায় ঘরে ফিরছেন উত্তরাখণ্ডের মহিলা, আনন্দে আত্মহারা পরিবার

Last Updated:

South 24 Parganas News: গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে প্রিয়জনকে হারিয়ে ফেলেছিলেন উত্তরাখণ্ডের এই মহিলা। অবশেষে মাঘমেলায় বাড়ি ফিরবেন তিনি।

রজনী শর্মা
রজনী শর্মা

গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ সাগরমেলায় হারিয়ে মাঘমেলায় বাড়ি ফিরবেন উত্তরাখণ্ডের রজনী শর্মা। সাগরে পুণ্যস্নানের উদ্দেশে এসেছিলেন তিনি। কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে প্রিয়জনকে হারিয়ে ফেলেন। এরপর থেকে মানসিক চাপে হতাশ হয়ে পড়েছিলেন। নিজের মনেই বিভিন্ন কথা বলতেন, কখনও নাচ-গান করতেন, কখনও আবার কাঁদতেন। স্থানীয় দোকানদারের দেওয়া খাবার খেয়েই চলছিল মেলার পরবর্তী দিনগুলি।

এই করতে করতে হঠাৎ কচুবেড়িয়া চলে আসেন রজনী। কচুবেড়িয়া লঞ্চঘাটে কর্তব্যরত এক সিভিল ডিফেন্স কর্মীর চোখে পড়ে বিষয়টি। হ্যাম রেডিও-র ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের কাছে এই বিষয়ে খবর আসে। সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকও হ্যাম রেডিও-র প্রতিনিধি দিবস মন্ডলকে বিষয়টি জানান।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সাগরে এসে পথহারিয়ে চুপ করে বসে থাকা ভিনরাজ্যের মহিলার এমন খুশি দেখে আনন্দিত হয়ে পড়েন সকলেই। ইতিমধ্যেই রজনীর স্বামীকে খোঁজ দেওয়া হয়েছে। স্বামীর সঙ্গেই বাড়ি ফিরবেন তিনি। এই ঘটনায় রজনীর স্বামী সিভিল ডিফেন্স, হ্যাম রেডিও ও প্রশাসনের কর্তাব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

South 24 Parganas News: সাগরমেলায় হারিয়ে মাঘমেলায় বাড়ি! হ্যাম রেডিও-প্রশাসনের তৎপরতায় ঘরে ফিরছেন উত্তরাখণ্ডের মহিলা, আনন্দে আত্মহারা পরিবার

Post Comment

You May Have Missed