Railway Project: রেলগেটে আটকে থাকার দিন শেষ! খড়গপুর ডিভিশনে আসছে ২১ নতুন উড়ালপুল, জানুন কোন জেলা পাচ্ছে ক’টি

Last Updated:

Railway Project: দীর্ঘ প্রতীক্ষার অবসান! খড়গপুর-বালেশ্বর ও হাওড়া শাখা সহ বিস্তীর্ণ এলাকায় যানজট কমাতে ২১টি উড়ালপুল নির্মাণের ছাড়পত্র দিল রেল মন্ত্রক, যার ফলে উপকৃত হবে লক্ষাধিক মানুষ।

+

রেল মন্ত্রকের উদ্যোগে খড়গপুর ডিভিশনে একগাদা উড়ালপুলের সম্মতি

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: দীর্ঘ দিনের যানজট আর ভোগান্তি থেকে অবশেষে মিলতে চলেছে মুক্তি। দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশন-সহ বিস্তীর্ণ এলাকার যানজট কমাতে ২১টি নতুন উড়ালপুল বা ওভারব্রিজ নির্মাণের ছাড়পত্র দিল রেল মন্ত্রক। এর মধ্যে সব থেকে বেশি লাভবান হতে চলেছে পশ্চিম মেদিনীপুর। এই জেলাতেই তৈরি হবে ১৫টি উড়ালপুল। পাশাপাশি ঝাড়গ্রামে তিনটি, পুরুলিয়ায় দু’টি এবং পূর্ব মেদিনীপুরে একটি উড়ালপুল তৈরির অনুমোদন মিলেছে।

Post Comment

You May Have Missed